1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি মানবিক আয়োজন নাকি দলীয় প্রদর্শনী? মিরপুরের ঘটনায় উঠছে নৈতিকতার প্রশ্ন সাংবাদিক মো. আইয়ুব আলীর পিতার ইন্তেকাল তারুণ্যের ঢেউয়ে ভর করে মাঠে রোমান খন্দকার, উপজেলা নির্বাচনে নতুন সমীকরণ ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ঈদকে সামনে রেখে মানবিক সহায়তা: অসহায়দের পাশে সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ঈদের নামাজ, যমুনায় শুভেচ্ছা বিনিময়—রাজনৈতিক নেতাদের ব্যস্ত কর্মসূচি

কুমিল্লা-৫ আসনে বিনা ভোটে এমপি হচ্ছেন হাশেম খান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ জুন, ২০২১
  • ৪৪৩ বার দেখা হয়েছে

রোববার (২০ জুন) সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল হাসান এতথ্য নিশ্চিত করেন।

ডিসি জানান, গত ১৫ জুন মনোনয়নপত্র জমার শেষ দিনে এ আসনে মাত্র দুজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন-বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল হাসেম খান ও ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয় পার্টির (জেপি) আহ্বায়ক জসিম উদ্দিন। ১৭ জুন সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে উভয়ের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। রোববার বিকেল সোয়া ৪টার দিকে জাতীয় পার্টির (জেপি) প্রার্থী জসিম উদ্দিন তার মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন করেন।

এ বিষয়ে ২৪ জুন আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জেলা প্রশাসক মো. কামরুল হাসান জানান।

মনোনয়নপত্র প্রত্যাহারের কারণ জানতে জাতীয় পার্টির প্রার্থীর মোবাইলে বেশ কয়েকবার ফোন দেয়া হলেও তিনি সাড়া দেননি। এসএমএস পাঠিয়েও তার সাড়া পাওয়া যায়নি।

রোববার সন্ধ্যায় জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ নেতা-কর্মীরা দলীয় প্রার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুভেচ্ছা জানাতে শুরু করেন। কেউ কেউ ফুল নিয়েও প্রার্থীর সঙ্গে দেখা করেন।

গত ১৪ জুন পর্যন্ত এ আসনে মোট আটজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও ১৫ জুন মনোনয়নপত্র জমার শেষ দিন মাত্র দুইজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু ১৪ এপ্রিল মারা যান। ২১ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করা হয়। তিনি এ আসন থেকে মোট পাঁচবার (১৯৯১, ১৯৯৬, ২০০৯, ২০১৪ ও ২০১৮) সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com