1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি মানবিক আয়োজন নাকি দলীয় প্রদর্শনী? মিরপুরের ঘটনায় উঠছে নৈতিকতার প্রশ্ন সাংবাদিক মো. আইয়ুব আলীর পিতার ইন্তেকাল তারুণ্যের ঢেউয়ে ভর করে মাঠে রোমান খন্দকার, উপজেলা নির্বাচনে নতুন সমীকরণ

কুমিল্লা সিটি নির্বাচনে আ. লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মাসুদ পারভেজ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৩০০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের নেতা মাসুদ পারভেজ খান ইমরান।

আজ মঙ্গলবার (১৭ মে) তার পক্ষে মনোনয়পত্র দাখিল করা হয়। এবার কুমিল্লা সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আরফানুল হক রিফাত।

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আজ মাসুদ পারভেজের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন তার প্রতিনিধি জসিম উদ্দিন আহমেদ।
তিনি সাংবাদিকদের বলেন, নেতাকর্মীদের চাপে ও কুমিল্লা নগরবাসীর প্রত্যাশ পূরণে মাসুদ পারভেজ নির্বাচন করবেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপ কমিটির সদস্য মাসুদ পারভেজ প্রয়াত আওয়ামী লীগ নেতা আফজল খানের জ্যেষ্ঠ পুত্র ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমার ছোট ভাই।

আঞ্জুম সুলতানা সীমা গতকাল সোমবার নৌকার প্রার্থী আরফানুল হকের পক্ষে কাজ করার জন্য নেতা-কর্মীদের নির্দেশ দেন। অথচ ২৪ ঘণ্টা না পেরোতেই তার ছোট ভাই মনোনয়ন দাখিল করলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com