1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

কুমিল্লা জেলা পরিষদে আ.লীগ প্রার্থী কে এই বীর মুক্তিযোদ্ধা বাবলু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ২২২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। শনিবার বিকালে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ড এ সিদ্ধান্ত নেয়।

দলীয় সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু একজন বর্ষীয়ান রাজনীতিক, প্রখ্যাত আইনজীবী ও বিশিষ্ট ব্যবসায়ী। ১৯৪৬ সালের ১০ আগস্ট জেলার চৌদ্দগ্রামে জন্মগ্রহণ করেন তিনি। বাবলু ঢাবির ছাত্র হিসেবে ৬৯ এর গণআন্দোলন ও পরে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। দেশ স্বাধীনের পর ১৯৭৩ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন জেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক হিসেবে। পরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সিনিয়র সহ-সভাপতির দায়িত্বও পালন করেন।

বর্তমানে বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে রয়েছেন।

মনোনয়ন লাভের পর বাবলু সাংবাদিকদের বলেন, নেত্রী কখনো ভুল সিদ্ধান্ত নেন না। ত্যাগী কর্মীদের তিনি কখনো বঞ্চিত করেননি। দলের কাছে মনোনয়ন চেয়েছিলাম, নেত্রী আমার ওপর যে আস্থা রেখেছেন কাজের মাধ্যমে এর শতভাগ ফলাফল দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com