1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে

কুমিল্লার দেবিদ্বারে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৫৭ বার দেখা হয়েছে

মোঃ জামাল উদ্দিন দুলাল, কুমিল্লা থেকে : কুমিল্লার দেবিদ্বারে ‘আলাউদ্দি সরকার ফাউন্ডেশন’র উদ্যোগে ৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২ হাজার শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম এবং ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ ও বিদ্যালয়গুলোর আঙ্গীনায় বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১ টায় উপজেলার বড়শালঘর গ্রামের মোজাফ্ফর হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই কর্মসূচীর উদ্বোধন করা হয়।
প্রবীণ শিক্ষক আলহাজ্ব মো. ইউনুছ মিয়ার সভাপতিত্বে এবং মো. সফিউল্লাহ ইউনুস হেলালির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলাউদ্দি সরকার ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা আহবায়ক আলহাজ্ব মাহববুল আলম সরকার, ইঞ্জিনিয়ার তাহসিন আহসান, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ, মোজাফ্ফর হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা খাতুন ছিদ্দিকা প্রমূখ।
আলোচকরা বলেন, শিশুদের পাঠ্যসূচীর অন্তর্ভূক্ত পাঠক্রম শিক্ষাদানের পাশাপাশি পারিবারিক ও সামাজিক সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তাদের মাদক, সন্ত্রাস, মোবাইলসহ নানা অপরাধ থেকে দূরে রাখতে,- স্বাস্থ্য সুরক্ষা, মেধা ও মনন বিকাশে খেলাধূলা এবং সাংস্কৃতিক কর্মকান্ডে মনোনিবেশ করতে হবে।
আলোচকরা আরো বলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ বিপর্যয় থেকে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ করে বিশুদ্ধ অক্সিজেন পেতে প্রতিটি বিদ্যালয়ের আঙ্গীনাকে বৃক্ষরোপনের মাধ্যমে অক্সিজেন ফ্যাক্টরীতে পরিনত করতে হবে।
উদ্ভোধনী অনুষ্ঠানে মোজাফ্ফর হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০৭ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বিদ্যালয়ের আঙ্গীনায় বৃক্ষ রোপনের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন ও অন্যান্য অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com