1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে

কুমিল্লায় ভাই খুন করলো ভাইকে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১৭৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কুমিল্লার চৌদ্দগ্রামে বড় ভাই মো. ইলিয়াছকে (৫০) কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছোট ভাই বাহার মিয়া। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় উপজেলার বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা মধ্যমপাড়া গ্রামে। নিহত ইলিয়াস চান্দকরা গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে।

বুধবার রাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জামিল হাসান।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বসতবাড়ির জায়গা নিয়ে বড় ভাই মো. ইলিয়াছের সাথে ছোট ভাই বাহার মিয়ার বিরোধ চলে আসছে। এ ঘটনাকে কেন্দ্র করে প্রায়ই ঝগড়া বিবাধ হতো। বুধবার সন্ধ্যায় পূর্ব বিরোধের জের ধরে দুই ভাই ঝগড়ায় লিপ্ত হয়। এসময় বাহার মিয়া ধারালো দা দিয়ে এলোপাতাড়িভাবে ইলিয়াছকে কুপিয়ে জখম করে। রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যে তার মৃত্যু হয়।
নিহত ইলিয়াছের চাচাতো ভাই আবদুল মান্নান জানান, দুই ভাইয়ের মধ্যে বসতভিটার জায়গা নিয়ে দীর্ঘদিন যাবৎ দ্ব›দ্ব চলে আসছে। বুধবার সন্ধ্যায় এ নিয়ে আবারো দুই ভাই ঝগড়ায় লিপ্ত হয়। বাহার ধারালো দা দিয়ে বড় ভাই ইলিয়াছকে কুপিয়ে হত্যা করে। বাহার একজন মাদকাসক্ত।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল লতিফ বলেন, অভিযুক্ত বাহার মাদকাসক্ত। বসতভিটার বিরোধকে কেন্দ্র করে মাদকাসক্ত বাহার প্রায়ই ইলিয়াছের উপর হামলা করে। বুধবার সন্ধ্যায় বাহার আবারো ধারালো দা দিয়ে ইলিয়াছকে আঘাত করে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা বলেন, আব্দুল মান্নান নামে একজন নিজেকে ইলিয়াছের চাচাতো ভাই পরিচয় দিয়ে ফোনে আমাকে ঘটনাটি জানিয়েছেন। ইলিয়াছ নামে এক ব্যক্তিতে পূর্ব বিরোধের জের ধরে তার ছোট ভাই বাহার কুপিয়ে হত্যা করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com