1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ

কুমিল্লায় অবৈধ অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১২৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: কুমিল্লার বুড়িচংয়ে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আখলাক হায়দারের ভাগিনা যুবলীগ নেতা মোতাব্বের হোসেন জনিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মোতাব্বের হোসেন জনি দীর্ঘদিন ধরে পরিবহন সেক্টর নিয়ন্ত্রণ করতেন। ফারজানা পরিবহন নামের বাস সার্ভিসটি তার মালিকানাধীন ছিল। গ্রেপ্তারকৃত জনির বড় মামা বুড়িচং উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান আখলাক হায়দার, মেজো মামা কুমিল্লা জেলা পরিষদের সাবেক সদস্য ও ছোট মামা ময়নামতি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।

জানা যায়, শুক্রবার (৪ অক্টোবর) ভোরে সন্ত্রাসী কমর্কাণ্ডে অভিযুক্ত ব্যক্তির অবস্থান সম্পর্কে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং উপজেলার ৬নং ময়নামতি ইউনিয়ন সুন্দুরিয়াপাড়া এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সন্ত্রাসী মোতাব্বের হোসেন জনি (৩৫) নামক ১ জন সন্ত্রাসীকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ১টি বিদেশি এয়ারগান, ১৪টি দেশীয় তলোয়ার, ১টি লোহার তৈরি চাকতি, ৩টি চাকু, ৫টি স্টিক ও নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তারকৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত অস্ত্র বুড়িচং থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য যে, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদেরকে আটক না করা পর্যন্ত যৌথবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, গ্রেপ্তারকৃত জনির বিরুদ্ধে পূর্বেও একটি মামলা রয়েছে। এ ছাড়া নতুন করে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com