1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে

কিউদের বিপক্ষে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা, অপেক্ষা পাকিস্তান-বাংলাদেশের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১৮৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিশ্বকাপে লিগপর্বে আর বাকি আছে মাত্র ১টি করে ম্যাচ। টুর্নামেন্টের ১০ দলের মধ্যে ৭ দলেরই ভাগ্য ঝুলে আছে। সেমিফাইনালের বাকি এক আসনের জন্য অপেক্ষায় আছে তিন দল। আর চ্যাম্পিয়ন্স ট্রফির জায়গা নিশ্চিতের জন্য লড়ছে চার দল।

এমন গুরুত্বপূর্ণ সময়ে নবম রাউন্ডের প্রথম ম্যাচে মুখোমুখি শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা আড়াইটায়।

আজকের ম্যাচে দুই দলের জন্য সমীকরণ দুই রকম। নিউজিল্যান্ড জিতলে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। আর শ্রীলঙ্কা জিতলে তারা এগিয়ে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির দৌড়ে। কিন্তু শুধু এখানেই থামছে না এই ম্যাচের মাহাত্ম্য, বাংলাদেশ আর পাকিস্তানের ভাগ্যটাও ঝুলে আছে এই ম্যাচের ওপরে।

নিউজিল্যান্ডের হার পাকিস্তানের যেমন কপাল খুলে দিতে পারে, তেমনি বাংলাদেশকেও চ্যাম্পিয়ন্স ট্রফির রেসে অনেকটা পিছিয়ে দেবে। আবার বেঙ্গালুরুতে আজ আছে প্রবল বৃষ্টির সম্ভাবনা। সেটাও রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা।

আজকের ম্যাচে দুই দলেই একটি করে পরিবর্তন রয়েছে। ইনজুরি থেকে ফিরেই একাদশে ফিরেছেন লকি ফার্গুসন। আর শ্রীলঙ্কার দলে রাজিথার জায়গায় ফিরেছেন চামিকা।

নিউজিল্যান্ড একাদশ
ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টম লাথাম (উইকেটরক্ষক), টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন।

শ্রীলঙ্কা একাদশ
পথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক/অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, চামিকা করুণারত্নে, মহেশ থিকশানা, দুশমন্থ চামিরা, দিলশান মাদুশঙ্কা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com