1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে সাংবাদিকদের সম্মানে বিএনপির ইফতার—নির্বাচনে প্রার্থিতা ঘোষণা লতিফ ভূইয়ার মধ্যপ্রাচ্য সংকট: যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ‘পরাজয় স্বীকার না করলে আলোচনা নয়’—ইরান কৃষকের মুখে হাসি ছাড়া উন্নয়ন অসম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পারবামরামপুর ইউনিয়নবাসীকে সামাদ আকন্দের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভালো শ্রোতা’ ও ফলাফলমুখী—বললেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর রংপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে

কাশিমপুরে গলাকাটা লাশ উদ্ধার: পরিকল্পিত হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজছে পুলিশ ও সিআইডি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৪১৬ বার দেখা হয়েছে

প্রতিবেদক: কাজল, গাজীপুরের কাশিমপুর থানাধীন ৩নং ওয়ার্ডের এনায়েতপুর /বারেন্ডা উত্তরপাড়া এলাকায় একটি নৃশংস ও মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিজ ঘর থেকে গলাকাটা অবস্থায় জামান (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে কাশিমপুর থানা পুলিশ। নিহত জামান ওই এলাকার স্থায়ী বাসিন্দা; পিতা আব্দুল জব্বার এবং মাতা মতিজা খাতুন।

স্থানীয়দের বরাতে জানা যায়, বুধবার (২৩ জুলাই) সকালে জামানের ঘরের দরজা খোলা দেখতে পেয়ে সন্দেহ জাগে। ভেতরে ঢুকেই তারা দরজার পাশেই পড়ে থাকা গলাকাটা মরদেহ দেখতে পান। ঘরের মেঝে ছিল রক্তে ভেজা, পাশেই পড়ে ছিল একটি রক্তমাখা ধারালো অস্ত্র। এলাকাবাসী তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দিলে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মনির ঘটনাস্থলে পৌঁছান এবং প্রাথমিক তদন্ত শুরু করেন।

পরে সিআইডির ক্রাইম সিন ইনভেস্টিগেশন টিম ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করে তদন্তে সহায়তা করে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি একটি পরিকল্পিত ও পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। নিহত জামানের দুটি স্ত্রী রয়েছে। পারিবারিক টানাপোড়েন, ব্যক্তিগত দ্বন্দ্ব ও পূর্ব বিরোধসহ সকল সম্ভাব্য দিককে বিবেচনায় রেখে তদন্ত চলছে।

ওসি মনিরুজ্জামান মনির জানান, “আমরা ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। নিহতের পরিবার ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সঠিক তদন্তের স্বার্থে অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নেওয়া হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে।”

কাশিমপুরের এই হৃদয়বিদারক হত্যাকাণ্ডে এলাকাজুড়ে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত জামানের পরিবার শোকাহত এবং অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এলাকাবাসীও এই বর্বর হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত ও বিচার সম্পন্ন করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

এখন এলাকাবাসীর একটাই দাবি—অপরাধীদের খুঁজে বের করে, যেনো এমন নিষ্ঠুর হত্যার পুনরাবৃত্তি না ঘটে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com