1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন

কালিহাতীর সিংগাইরে নবনির্মিত কাঁচা রাস্তা কেটে দিলো প্রভাবশালীরা, এলাকাজুড়ে উত্তেজনা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১৪৮ বার দেখা হয়েছে

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের সিংগাইর উত্তরপাড়া এলাকায় নবনির্মিত একটি কাঁচা রাস্তা কেটে ফেলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, সরকারি বরাদ্দে নির্মিত গুরুত্বপূর্ণ এই সংযোগ রাস্তাটি কিছু প্রভাবশালী ব্যক্তি জোরপূর্বক কেটে নদীতে ফেলে দিয়েছেন।

জানা যায়, বল্লা সিংগাইর বাড্ডা ব্রিজ থেকে উত্তরপাড়া পর্যন্ত প্রায় ১,০০০ ফুট দৈর্ঘ্যের এই কাঁচা রাস্তাটি ৭ টন চালের সরকারি বরাদ্দে নির্মাণ করেন স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান। তবে নির্মাণ কাজ শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই, স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ইউপি সদস্যকে আটক রেখে নির্মাণ কাজে ব্যবহৃত বেকুর চালককে হুমকি দিয়ে পুরো রাস্তাটি কেটে দেন এবং নদীতে ফেলে দেন।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা জানান, বহুদিনের প্রত্যাশিত এই রাস্তাটি নির্মিত হলে স্কুল, বাজার এবং উপজেলা সদরে যাতায়াত অনেক সহজ হতো। অথচ কিছু লোক সরকারি সম্পদ ধ্বংস করে দিয়েছে, যা জনস্বার্থবিরোধী এবং সরকারের সম্পদের অপচয়।

এক স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন ও সাহেলা বেগম ,বলেন, এই রাস্তা দিয়ে আমরা সহজেই স্কুল, বাজার ও উপজেলা সদর যেতে পারতাম। যারা এটি কেটেছে, তারা এলাকাবিরোধী কাজ করেছে।

আরেকজন রহিম উদ্দিন বলেন, সরকারি বরাদ্দে রাস্তা হয়েছিল, অথচ কিছু লোক সেই সম্পদ ধ্বংস করে দিল—আমরা এর বিচার চাই।

ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, সরকারি বরাদ্দে ৭ টন চালের বিনিময়ে এলাকাবাসীর সহায়তায় আমি রাস্তাটি নির্মাণ করেছিলাম। কিন্তু স্থানীয় কিছু প্রভাবশালী আমাকে আটক রেখে, নির্মাণ কাজে ব্যবহৃত বেকু দিয়ে রাস্তাটি কেটে নদীতে ফেলে দেয়। আমি বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছি।

এলাকার নারী ও পুরুষ বিক্ষোভকারীরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে দোষীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত রাস্তা পুনঃনির্মাণের আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com