1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন

কালিহাতীর পাছ চারান এলাকায় নদী পাড়ের মানুষদের স্বপ্নের রাস্তা বাস্তবায়নে আনন্দের জোয়ার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২০৫ বার দেখা হয়েছে

গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের পাছ চারান এলাকার নদী পাড়ের অসহায় ও বঞ্চিত মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। টি.আর. (ট্রান্সফার রিলিফ) কর্মসূচির আওতায় ওই এলাকায় একটি কাঁচা রাস্তা নির্মাণ হওয়ায় স্থানীয়দের মাঝে বইছে আনন্দের বন্যা।

জানা গেছে কোকডহরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য হারুন খান এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে ওই রাস্তার জন্য আবেদন করেন। বিষয়টি আমলে নিয়ে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিন সদস্যের একটি তদন্ত দল গঠন করে সরেজমিনে পরিদর্শনে পাঠান। তদন্তে জনস্বার্থে রাস্তার প্রয়োজনীয়তা উল্লেখ করে প্রতিবেদন দেওয়া হলে, ‘টি.আর.’ কর্মসূচির আওতায় পাছ চারান সিএনজি রাস্তা থেকে বদর আলীর বাড়ি পর্যন্ত সড়ক নির্মাণে ৫৭ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুল ইসলাম জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিনে যাই। উভয়পক্ষের কথাগুলো শুনি। কেউ যাতে ক্ষতিগ্রস্থ না হয় সেই লক্ষ্যে পরামর্শ দিয়েছি।

প্রকল্প বাস্তবায়নের জন্য স্থানীয় ইউপি সদস্য হারুন মেম্বারকে সভাপতি এবং সমাজসেবক সোহেল খানকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটির তত্ত্বাবধানে রাস্তাটি বাস্তবায়িত হয়।

এ প্রসঙ্গে ইউপি সদস্য হারুন খান বলেন, নদীর পাড় ঘেঁষে বসবাসরত মানুষগুলো দীর্ঘদিন ধরে চলাচলে সীমাহীন দুর্ভোগে ছিল। এ রাস্তা নির্মাণের ফলে তাদের কষ্ট অনেকটাই লাঘব হবে। এটা শুধু একটা রাস্তা নয়, যেনো তাদের জীবনে এক নতুন আশার আলো।

কোকডহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, জনগণের মৌলিক সুবিধা নিশ্চিত করতে আমরা সর্বদা সচেষ্ট। এই রাস্তাটি তৃণমূলের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নদী পাড়ের গ্রামবাসীরা রাস্তা পেয়ে এখন যেন সত্যিই খুশীতে আত্মহারা। তাদের মুখে একটাই কথা সরকার ও জনপ্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা, কারণ তারা আমাদের দুঃখের কথা বুঝেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com