1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

কালিহাতীর গর্ব বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী আর নেই

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ১৬৪ বার দেখা হয়েছে

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি: রাজনীতির নীরব এক আলো নিভে গেলো—ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর জীবনসঙ্গিনী ও রাজনৈতিক সহযাত্রী নাসরিন সিদ্দিকী চলে গেছেন না ফেরার দেশে।

শনিবার (৭ জুন) দিবাগত রাতে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত জটিলতায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি, কিন্তু সেখান থেকেই শুরু হয় তাঁর চিরবিদায়ের যাত্রা।

নাসরিন সিদ্দিকী ছিলেন, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ছাতিহাটী গ্রামের গর্ব। তিনি ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির একজন সক্রিয় সদস্য, একজন ব্যক্তিত্বময়ী সমাজসেবী এবং রাজনৈতিক সংগ্রামের এক নীরব সৈনিক। নিজের অবস্থান থেকে নিরবেই লড়েছেন, নেতৃত্ব দিয়েছেন, পাশে থেকেছেন—কখনো আলোচনার কেন্দ্রবিন্দু না হয়েও ছিলেন সকলের শ্রদ্ধার পাতায়।

তার জানাজা আজ ৮ জুন বাদ আসর ছাতিহাটী গ্রামে পারিবারিক বাড়িতে অনুষ্ঠিত হবে।

তার আকস্মিক মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের গভীর ছায়া। সহযোদ্ধারা হারালেন এক প্রেরণার বাতিঘর, পরিবার হারাল এক অমূল্য অবলম্বন। টাঙ্গাইলবাসীসহ মুক্তিযোদ্ধা পরিবারগুলো অনুভব করছে এক অপূরণীয় শূন্যতা।

আজ রাজনীতি হারালো এক নির্ভীক কণ্ঠ, আর একজন মানুষ হারালো তার হৃদয়ের ঘর।
ভালোবাসায়, শোক আর সম্মানে—বিদায় বঙ্গবীরের প্রেরণাদায়িনী সাথী, কালিহাতীর অহংকার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com