1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

কালিহাতীর আউলিয়াবাদ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান পুড়ে ছাই

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৩৪ বার দেখা হয়েছে

গৌরাঙ্গবিশ্বাস, বিশেষ প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পারখি ইউনিয়নের আওতাধীন আউলিয়াবাদ বাজারে শুক্রবার(১৩জুন) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একাধিক দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাজার বন্ধ থাকায় নাইট গার্ড সেন্টু হঠাৎ একটি কাপড়ের দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে। মুহূর্তেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডে শওকত আলীর জুতার দোকান, আমিনুর রহমানের হোমিওপ্যাথি ওষুধের দোকান এবং আমজাদ হোসেনের মুদি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।

খবর পেয়ে কালিহাতী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় রাত ৯টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, এ ঘটনায় প্রায় ৪০ থেকে ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেন, বাজারে পুরোনো বৈদ্যুতিক সংযোগ ও অরক্ষিত তারের কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি থাকে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডের কারণ ছিল বৈদ্যুতিক শর্ট সার্কিট।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com