1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে সাংবাদিকদের সম্মানে বিএনপির ইফতার—নির্বাচনে প্রার্থিতা ঘোষণা লতিফ ভূইয়ার মধ্যপ্রাচ্য সংকট: যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ‘পরাজয় স্বীকার না করলে আলোচনা নয়’—ইরান কৃষকের মুখে হাসি ছাড়া উন্নয়ন অসম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পারবামরামপুর ইউনিয়নবাসীকে সামাদ আকন্দের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভালো শ্রোতা’ ও ফলাফলমুখী—বললেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর রংপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে

কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৯ বার দেখা হয়েছে

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি টাঙ্গাইলের কালিহাতীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন কালিহাতী আর্মি ক্যাম্পের কমান্ডার লে. ইশতিয়াক হোসেন নাসিফ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রদীপ ব্যানার্জী নীরু, সদস্য সচিব প্রবাল ভট্টাচার্য মানিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, সরকারি কর্মকর্তা ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

সভায় সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়, যাতে পূজা উদযাপন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। ইউএনও খায়রুল ইসলাম বলেন, প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক দল তৈরি এবং সূর্যাস্তের আগে বিসর্জন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নৌকায় অতিরিক্ত যাত্রী নিয়ে যাওয়া থেকে বিরত থাকারও পরামর্শ দেন তিনি।

ওসি মাহবুবুর রহমান আশ্বাস দেন, যেকোনো নিরাপত্তা-সংক্রান্ত ঘটনার ক্ষেত্রে পুলিশ মাত্র পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেবে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রদীপ ব্যানার্জী নীরু বলেন, “প্রতিমার নিরাপত্তা নিশ্চিত করা না গেলে পূজা অনুষ্ঠান না করাই উত্তম।”

সভায় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল এবং স্থানীয় জনগণকে একযোগে কাজ করার মাধ্যমে নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য সহযোগিতার আহ্বান জানানো হয়।

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com