1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল

কালিহাতীতে বিএনপি নেতা বেনজীর আহমেদ টিটোর ঈদ উপহার বিতরণ ও শুভেচ্ছা বিনিময়

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১৫৬ বার দেখা হয়েছে

গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে এক হাজারের বেশি অসহায় নারী-পুরুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো। একইসঙ্গে তিনি স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

রবিবার (৩০ মার্চ) সকাল ১১টায় কালিহাতী পৌর চত্বরে আয়োজিত এ মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেনজীর আহমেদ টিটো নিজ হাতে ঈদ উপহার বিতরণ করেন। এ সময় তিনি বলেন, “ঈদ সাম্যের প্রতীক। সব ভেদাভেদ ভুলে আমাদের একসঙ্গে এগিয়ে যেতে হবে। জনগণের অধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

কালিহাতী উপজেলা মহিলা দলের সভাপতি সালমা আক্তারের সভাপতিত্বে এবং স্থানীয় বিএনপি মহিলা দল ও শ্রমিক দলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে রাজনৈতিক নেতৃবৃন্দ, দলীয় সমর্থক ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বক্তারা দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, জনগণের সংকট এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), কালিহাতী পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শহিদুর রহমান সিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি হারুন-অর-রশিদ, উপজেলা শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান লেলিন।

শেষে অতিথিরা উপস্থিতদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং আনন্দঘন মুহূর্ত ভাগাভাগি করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com