1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা

কানাডায় নৌকাডুবিতে বাংলাদেশি পাইলট ও ব্যবসায়ীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ২১৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: কানাডার অন্টারিও প্রদেশের একটি হ্রদে নৌকা ডুবে বাংলাদেশি পাইলট ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু ও বিজিএমইএর সাবেক সহসভাপতি এবং টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ হিল রাকিব মৃত্যুবরণ করেছেন।

স্থানীয় সময় রোববার (০৮ জুন) কানাডার অন্টারিও প্রদেশের লিনজি শহরের একটি হ্রদে নৌকাভ্রমণের সময় দুর্ঘটনায় পড়ে পানিতে ডুবে প্রাণ হারান তারা।

জানা গেছে, স্থানীয় সময় শনিবার (৭ জুন) ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু স্ত্রী ও ছোট মেয়েকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে টরন্টো পৌঁছান। পরদিন রোববার তারা টরন্টো থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত অন্টারিও প্রদেশের লিনজি শহরে যান এবং একটি কটেজে উঠেন। দুপুরের দিকে গুড্ডু, তার বন্ধু আব্দুল্লাহ হিল রাকিব ও রাকিবের ছেলে একটি ছোট নৌকায় করে হ্রদে ঘুরতে নামেন। ওই সময় হ্রদের তীরে গুড্ডুর স্ত্রী ও মেয়ে মোবাইলে ভিডিও ধারণ করছিলেন। হঠাৎ নৌকাটি উল্টে গেলে রাকিবের ছেলে সাঁতরে তীরে ফিরে আসতে পারলেও গুড্ডু ও রাকিব পানিতে ডুবে যান। পরে উদ্ধারকারীরা তাদের মৃতদেহ উদ্ধার করে।

কানাডার মিসিসগায় বসবাসরত সাইফুজ্জমানের আত্মীয় ফাহমিদা টনি বিষয়টি নিশ্চিত করে স্থানীয় সাংবাদিকদের জানান, সাইফুজ্জামান অত্যন্ত অভিজ্ঞ একজন পাইলট ছিলেন।

অন্টারিও প্রাদেশিক পুলিশ জানিয়েছে, রোববার বিকেলে কাওয়ার্থা লেইকস অঞ্চলের একটি হ্রদে নৌকা উল্টে যাওয়ার ঘটনায় দুজন নিহত হয়েছেন। নৌকায় তিনজন পুরুষ ছিলেন, যাদের মধ্যে একজন সাঁতরে তীরে উঠতে পেরেছেন। তবে নৌকায় থাকা কেউই লাইফ-জ্যাকেট পরা ছিলেন না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com