1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদকে সামনে রেখে মানবিক সহায়তা: অসহায়দের পাশে সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ঈদের নামাজ, যমুনায় শুভেচ্ছা বিনিময়—রাজনৈতিক নেতাদের ব্যস্ত কর্মসূচি বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও যাত্রী সেবায় দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ তারুণ্যের আলো-র পক্ষে ঈদ সামগ্রী বিতরণ ঈদের দিনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, শুক্রবার ঈদুল ফিতর—৩০ রোজা পূর্ণ হচ্ছে রমজান রূপগঞ্জে ঈদকে ঘিরে ৩শ’ মাদকের স্পট সক্রিয় ॥ বিপুল মাদকদ্রব্য মজুদ *ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর* রাজধানীতে ফোর্টিস হসপিটালের ইফতার মাহফিল: মিলনমেলায় রূপ নিল কর্পোরেট ও মেডিকেল ট্যুরিজম সংশ্লিষ্টদের সমাগম ঈদকে ঘিরে শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে চাপ, বৈশ্বিক সংকটে বিপর্যস্ত পোশাক শিল্প—সমাধানে রাজনৈতিক সদিচ্ছার আহ্বান

কাদের মির্জা ছাড়াই নোয়াখালী আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৬১১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিদায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ খায়রুল আনাম সেলিমকে আহ্বায়ক করে নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। তবে কমিটিতে রাখা হয়নি বসুরহাটের আলোচিত মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভাই আব্দুল কাদের মির্জাকে।

বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুমোদনক্রমে ৮৭ সদস্যের এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হয়েছেন অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন ও সহিদুল্লাহ খান সোহেল। ঘোষিত আহ্বায়ক কমিটিতে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে সদস্য হিসাবে রাখা হয়েছে। কমিটিতে জেলার আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যদের রাখা হয়েছে। কমিটিতে একরাম চৌধুরীর স্ত্রী ও কবিরহাট উপজেলা চেয়ারম্যান বেগম কামরুন্নাহার শিউলীকে রাখা হয়েছে। আহ্বায়ক কমিটিতে হাতিয়ার সাংসদ আয়েশা আলীর স্বামী ও সাবেক সাংসদ মোহাম্মদ আলীও রয়েছেন। তবে কোম্পানীগঞ্জের জন্য চারটি পদ ফাঁকা রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com