1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান

কাতার বিশ্বকাপের সূচি বদল করল ফিফা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ৩৭৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কাতার বিশ্বকাপের সূচি বদলে যাচ্ছে ফিফা, বিষয়টা আগেই জানা গিয়েছিল। গত রাতে এসেছে আনুষ্ঠানিক ঘোষণা। ফিফা শেষমেশ বদলেই দিল বিশ্বকাপের সূচি।

ফিফার এই ঘোষণার পর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটা এগিয়ে এল ১ দিন।

আগের সূচি অনুসারে ফিফা বিশ্বকাপ শুরু হওয়ার কথা ২১ নভেম্বর, সোমবার। তবে ফিফার পক্ষ থেকে গত রাতে জানানো হয়েছে, এক দিন এগিয়ে আগামী ২০ নভেম্বর শুরু হবে বিশ্বকাপ।

প্রথম ম্যাচে স্বাগতিক কাতার খেলবে ইকুয়েডরের বিপক্ষে। আগের সূচি অনুসারে প্রথম ম্যাচটা হতো সেনেগাল আর নেদারল্যান্ডসের।

এর ফলে বিশ্বকাপের সময় বাড়ল ১ দিন। আগের সূচি অনুসারে বিশ্বকাপ শেষ হওয়ার কথা ২৮তম দিনে। ফিফার ঘোষণার কারণে উদ্বোধনী ম্যাচের সূচি বদলে গেলেও ফাইনালের দিনক্ষণ একই থাকছে, ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।

যার ফলে বিশ্বকাপটা শেষ হবে ২৯তম দিনে।

এই পরিবর্তন অনুমোদন পেতে ফিফা কাউন্সিল ব্যুরোর ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেতে হতো। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আর ছয়টি মহাদেশীয় সংস্থার প্রধানকে নিয়ে গঠিত এই ব্যুরোয় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কেন বদলান হলো ফিফা বিশ্বকাপের সূচি? তার জবাবে বিবৃতিতে বলা হয়েছে, ‘এই পরিবর্তনটা বিশ্বকাপের শুরু নিয়ে চলে আসা ঐতিহ্যকে ধরে রেখেছে। উদ্বোধনী ম্যাচটা বর্তমানে সাধারণত স্বাগতিক বা শিরোপাধারীদেরই হয়ে থাকে। ’

কাতারের ম্যাচটা এগিয়ে আনার ফলে ২১ নভেম্বরের সূচিতে এসেছে পরিবর্তন। সেদিন কাতারের ফেলে যাওয়া স্লটে হবে সেনেগাল আর নেদারল্যান্ডসের ম্যাচ। সেই দিনের অন্য দুই ম্যাচে অবশ্য কোনো আঁচ লাগেনি এই সূচি পরিবর্তনের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com