1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
নিষেধাজ্ঞা মামলার মধ্যেই বাউন্ডারি নির্মাণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ 🔴 শাওয়ালের ছয় রোজা: রমাদানের পর ইবাদতের ধারাবাহিকতা ও ফরজ-নফলের ভারসাম্যের আহ্বান শ্রী শ্রী রামনবমী উৎসব ২০২৬ ও বর্ণাঢ্য শোভাযাত্রা তেল সরবরাহে বড় সংকটের শঙ্কা, ইরান সংঘাত দ্রুত সমাধানের আহ্বান সৌদি অর্থমন্ত্রীর ইসরায়েলের সামরিক কমান্ড সেন্টার ও পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের, যুদ্ধ ২৭তম দিনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়েই মৃত্যু, হিটস্ট্রোকে প্রাণ গেল বাইক আরোহীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩ রাঙামাটিতে মাদক সম্রাট সজল দাশ সহ ৬জন আটক

কাউখালীর বেতবুনিয়ায় ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৬ বার দেখা হয়েছে

 

রাঙামাটি প্রতিনিধি : ২৪ ঘন্টার ব্যবধানে রাঙামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া থেকে আরও একটি মরদেহ উদ্ধার করেছে কাউখালী থানা পুলিশ। মঙ্গলবার  সন্ধ্যায় উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের ডাকবাংলো এলাকার পরিত্যক্ত একটি ইটভাটা থেকে টিটু (৩৫) নামের ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।নিহত বাড়ী চট্টগ্রাম জেলার রাউজার উপজেলায় ও শামীম কোম্পানি’র ইটভাটার ইঞ্জিন মিস্ত্রি ছিলো বলে জানাগেছে।

সাদনান ব্রিকস এর মালিক মোঃ শামিম কোম্পানি জানান, টিটু ১বছর সময় ধরে আমার ইটভাটাতে কাজ করতো, গত দুইদিন আগে আমরা তাকে হিসাব নিকাশ করে বিদায় করে দি। আমরা তার থেকে ১২হাজার টাকা পাবো, আজ আমাদের পাশের একটি পরিত্যাক্ত ইটভাটা থেকে তার লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা পরে সবাই পুলিশকে খবর দেয়।

কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। মৃতের মুখমন্ডলে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ বিষয়ে আইনানুগ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে সোমবার (৩ ফেব্রæয়ারী) সন্ধ্যায় বেতবুনিয়ার নিজ বাড়ী থেকে তৃত্বীয় লিঙ্গের শীলার গলাকাটা লাশ উদ্ধার করে কাউখালী থানা পুলিশ। ঘটনাস্থল থেকে মাদক সেবনের আলামত সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত জব্দ করে পুলিশ। মঙ্গলবার ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ। উদ্ধারকৃত আলামত পর্যালোচনা করে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।এদিকে ইটভাটা থেকে এক শ্রমিকের লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় স্থানীয়দের মধ্যে আতংক দেখা দিয়েছে। সাম্প্রতিক সময়ে  কাউখালী উপজেলার বেতবুনিয়া এলাকায় ঘটে যাওয়া আইন শৃংঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com