1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতা দিবসে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সালাম গ্রহণ, আকাশে মিগ-২৯’র চমক স্বাধীনতা দিবসে জিয়া–খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, রাজনৈতিক বার্তা স্পষ্ট স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা ও দোয়া রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন: স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরলেন সালাহউদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে ডিবি ২৬ মার্চ: ঘোষণার আহ্বান থেকে রক্তঝরা প্রতিরোধ—স্বাধীনতার সূচনায় ইতিহাসের নির্মম ও গৌরবময় অধ্যায় সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে টালবাহান- প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চর বিক্ষোভ দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর

করোনা: টিকা দেওয়ার বয়সসীমা ৫ বছর করলো যুক্তরাষ্ট্র

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ২৭০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পাঁচ বছর বয়সী শিশুদের জন্য করোনাভাইরাস প্রতিরোধী টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৯ অক্টোবর) দেশটিতে পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।

তবে অনুমোদন পেলেও যুক্তরাষ্ট্রে এখনই শিশুদের করোনা টিকা দেওয়া শুরু হচ্ছে না। ডোজ কীভাবে দেওয়া উচিত সে সম্পর্কে এখনো মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরামর্শ প্রয়োজন। এ বিষয়ে আগামী মঙ্গলবার (২ সেপ্টেম্বর) একটি উপদেষ্টা দলের আলোচনা শেষে সিদ্ধান্ত হবে।

এ ব্যাপারে অবশ্য ফাইজার কর্তৃপক্ষ জানিয়েছে, তারা শনিবার (৩০ অক্টোবর) থেকেই ফার্মেসি, শিশু বিশেষজ্ঞদের কার্যালয়সহ বিতরণকারী বিভিন্ন জায়গায় টিকা পাঠানো শুরু করবে।

এদিকে মার্কিন নীতিনির্ধারকরা জানিয়েছেন, পাঁচ থেকে ১১ বছর বয়সীদের ফাইজারের টিকা দেওয়ায় ঝুঁকির তুলনায় সম্ভাব্য উপকারিতা অনেক বেশি।

তবে ১২ বছরের বেশি বয়সীদের মতো ৩০ মাইক্রোগ্রামের সাধারণ ডোজ নয়, যুক্তরাষ্ট্রে ছোট বাচ্চাদের দেওয়া হবে ফাইজার টিকার ১০ মাইক্রোগ্রাম ডোজ। সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com