1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

করোনায় এক দিনে ৫১ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৯৩১ জনে।

২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৮৭১ জনের। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩০ হাজার ৪১৩ জনে।

রোববার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে, শনিবার ৪৮, শুক্রবার ৩৮, বৃহস্পতিবার ৫৮, বুধবার ৫২, মঙ্গলবার ৫৬ ও সোমবার ৬৫ জনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৮৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৭৮ হাজার ৮২১ জন।

গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ১১২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৫ হাজার ৭৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৭ দশমিক ৪৬ শতাংশ। এ পর্যন্ত মোট ৯২ লাখ ৪৬ হাজার ৭৩৩টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৫৫ শতাংশ।

এ সময়ে যে ৫১ জন মারা গেছেন তাদের মধ্যে নারী ২২ জন এবং পুরুষ ২৯ জন। এ সময়ের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৯ জনের মৃত্যু হয়েছে। এরপর চট্টগ্রাম বিভাগে ১৪ জন মারা গেছেন। রাজশাহীতে ১, খুলনায় ৯, সিলেটে ৬, রংপুরে ১ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন। বরিশাল বিভাগে কারো মৃত্যু হয়নি।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com