1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে সাংবাদিকদের সম্মানে বিএনপির ইফতার—নির্বাচনে প্রার্থিতা ঘোষণা লতিফ ভূইয়ার মধ্যপ্রাচ্য সংকট: যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ‘পরাজয় স্বীকার না করলে আলোচনা নয়’—ইরান কৃষকের মুখে হাসি ছাড়া উন্নয়ন অসম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পারবামরামপুর ইউনিয়নবাসীকে সামাদ আকন্দের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভালো শ্রোতা’ ও ফলাফলমুখী—বললেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর রংপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে

করোনায় আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ২১৩

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ২৬৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৯২৮ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ২১৩ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭২ হাজার ৯৪৮ জন।

মঙ্গলবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২২৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৬ হাজার ৯৬৭ জন।

গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৩৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২০ হাজার ৭৬৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০৩ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ৬ লাখ ৩৪ হাজার ২৫৪টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৭৯ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭১ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের সবাই নারী। তারা ঢাকা বিভাগের। দেশের বাকি বিভাগগুলোতে কারো মৃত্যু হয়নি।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com