1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে সাংবাদিকদের সম্মানে বিএনপির ইফতার—নির্বাচনে প্রার্থিতা ঘোষণা লতিফ ভূইয়ার মধ্যপ্রাচ্য সংকট: যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ‘পরাজয় স্বীকার না করলে আলোচনা নয়’—ইরান কৃষকের মুখে হাসি ছাড়া উন্নয়ন অসম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পারবামরামপুর ইউনিয়নবাসীকে সামাদ আকন্দের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভালো শ্রোতা’ ও ফলাফলমুখী—বললেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর রংপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে

করোনার নতুন ধরন আসার শঙ্কা রয়েছে: স্বাস্থ্য অধিদপ্তর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ২৫৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভাইরাসের মিউটেশন হচ্ছে উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক রোবেদ আমিন বলেছেন, করোনার নতুন ধরন আসার শঙ্কা রয়েই গেছে।

তিনি বলেছেন, অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না, মাস্ক পরছেন না। কিন্তু এখনই মাস্ক খুলে ফেলার পরিস্থিতি হয়নি। ওমিক্রনের প্রভাব কম বলে মনে করছেন অনেকে, কিন্তু ভাইরাসের মিউটেশন হচ্ছে। করোনার নতুন ধরন আসার শঙ্কা রয়েই গেছে।

রোববার স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এসব কথা বলেন রোবেদ আমিন।

করোনা সংক্রমণ কমে আসার চিত্র তুলে ধরে তিনি বলেন, ঢাকা শহরে করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোতে মোট ৫ হাজার ৫৯টি শয্যা রাখা আছে। এর মধ্যে এখন খালি আছে ৪ হাজার ৬৬৬টি। দেশের বিভিন্ন জেলায় ১৩ হাজার ৭৩৫টি শয্যার মধ্যে ১২ হাজার ৯৩৭টি খালি আছে।

তিনি জানান, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকায় মৃত্যু ৪৩ দশমিক ৯১ শতাংশ, চট্টগ্রামে ২০ দশমিক ১৫, খুলনায় ১২ দশমিক ৭৭, রাজশাহীতে ৭ দশমিক ৩৬, রংপুরে ৪ দশমিক ৮৭, সিলেটে ৪ দশমিক ৫৫, বরিশালে ৩ দশমিক ৩৭ ও ময়মনসিংহে ৩ শতাংশ।

দেশে ১২ কোটি ৫৩ লাখ ১৬ হাজার ৩১৯ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে বলে জানান রোবেদ আমিন। আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৮ কোটি ৬৩ লাখ ৩২ হাজার ৮ জনকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com