1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে সাংবাদিকদের সম্মানে বিএনপির ইফতার—নির্বাচনে প্রার্থিতা ঘোষণা লতিফ ভূইয়ার মধ্যপ্রাচ্য সংকট: যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ‘পরাজয় স্বীকার না করলে আলোচনা নয়’—ইরান কৃষকের মুখে হাসি ছাড়া উন্নয়ন অসম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পারবামরামপুর ইউনিয়নবাসীকে সামাদ আকন্দের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভালো শ্রোতা’ ও ফলাফলমুখী—বললেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর রংপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে

করোনায় আরও ১২ জনের মৃত্যু, শনাক্ত ৩৩৫৯

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ৩৩৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ১২ জনের মৃত্যু হয়েছে; যা প্রায় তিন মাস পর সর্বোচ্চ। এর আগে গত ১৭ অক্টোবর ১৬ জনের মৃত্যু হয়েছিল।

সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত ১২ জনের মধ্যে পুরুষ ছয়জন ও নারী ছয়জন। সরকারি হাসপাতালে চিকিৎসাধীন তাদের সবার মৃত্যু হয়।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৫৯ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১২ দশমিক ০৩ শতাংশে।

এনিয়ে করোনায় দেশে মোট ২৮ হাজার ১২৩ জনের মৃত্যু হলো। শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৪ হাজার ৬৬৪ জনে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৫৩টি ল্যাবরেটরিতে ২৭ হাজার ৪৮৬টি নমুনা সংগ্রহ ও ২৭ হাজার ৯২০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১ কোটি ১৭ লাখ ৭৮ হাজার ২২১।

এর আগে ২০২০ সালের ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম রোগীর মৃত্যু হয়। ২০২০ সালের ৮ মার্চ থেকে চলতি বছরের ১২ জানুয়ারি পর্যন্ত নতুন রোগী শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৬২ শতাংশ।

২০২০ সালের ১৮ মার্চ থেকে চলতি বছরের ১৩ জানুয়ারি পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত ২৮ হাজার ১২৩ জনের মধ্যে পুরুষ ১৭ হাজার ৯৮৩ জন ও নারী ১০ হাজার ১৪০ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুহার ১ দশমিক ৭৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩০২ জন রোগী সুস্থ হন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৫১ হাজার ৯৫৫ জন। রোগী সুস্থতার হার ৯৬ দশমিক ৭২ শতাংশ।

সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১২ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব চারজন, ষাটোর্ধ্ব চারজন, সত্তরোর্ধ্ব দুইজন এবং ৯০ বছরের বেশি বয়সী একজনের মৃত্যু হয়। করোনায় মৃত এই ১২ জনের মধ্যে ঢাকা বিভাগে আটজন, চট্টগ্রামে একজন, খুলনায় একজন, বরিশালে একজন এবং ময়মনসিংহ বিভাগের একজন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com