1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার।

কত দিন ক্ষমতায় থাকলেন ইমরান খান?

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ২১৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক :বেশ কয়েক দিনের নাটকীয়তার পর শেষ পর্যন্ত পাকিস্তানের জাতীয় পরিষদে শনিবার দিনগত রাতে অনুষ্ঠিত অনাস্থা ভোটে হেরে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

পাকিস্তানে অনাস্থা ভোটের মধ্য দিয়ে কারও প্রধানমন্ত্রিত্ব হারানোর ঘটনা এটিই প্রথম। এর আগে দেশটির কয়েক প্রধানমন্ত্রী পার্লামেন্টে অনাস্থা ভোটের মুখোমুখি হলেও তাঁরা টিকে গিয়েছিলেন।

জিয়ো নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের ২৫ জুলাই অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ১৪৯ আসনে জয় পেয়েছিল পিটিআই। তখন পিএমএল-কিউ, এমকিউএম-পি ও বিএপির সঙ্গে জোট গড়ে সরকার গঠন করেছিলেন ইমরান।

২০১৮ সালের ১৮ আগস্ট প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস হয় ২০২২ সালের ১০ এপ্রিল (৯ এপ্রিল দিবাগত রাতে)। আর এর মধ্য দিয়ে তাঁর প্রধানমন্ত্রিত্বের অবসান হয়।

সব মিলে ইমরান খান ১ হাজার ৩৩২ দিন ক্ষমতায় ছিলেন। ২০১৮ সালের যেদিন (১৮ আগস্ট, ২০১৮) তিনি দায়িত্ব নিয়েছিলেন, সেদিন ছিল শনিবার। আর তিনি প্রধানমন্ত্রিত্ব হারালেন ১০ এপ্রিল রোববার (শনিবার দিবাগত রাত)।

ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া এ নেতা ৩ বছর ৭ মাস ২৩ দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। অর্থাৎ ৪৩ মাস ২৩ দিন ক্ষমতায় টিকে ছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com