1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
রূপগঞ্জে ঈদকে ঘিরে ৩শ’ মাদকের স্পট সক্রিয় ॥ বিপুল মাদকদ্রব্য মজুদ *ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর* রাজধানীতে ফোর্টিস হসপিটালের ইফতার মাহফিল: মিলনমেলায় রূপ নিল কর্পোরেট ও মেডিকেল ট্যুরিজম সংশ্লিষ্টদের সমাগম ঈদকে ঘিরে শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে চাপ, বৈশ্বিক সংকটে বিপর্যস্ত পোশাক শিল্প—সমাধানে রাজনৈতিক সদিচ্ছার আহ্বান ইসরায়েল লক্ষ্য করে আবারও ইরানের মিসাইল হামলা, মধ্য ও দক্ষিণাঞ্চলে সাইরেন ইসরায়েলি হামলায় নিহত আলি লারিজানি: আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল ইরান ইসরায়েলের হামলায় বাসিজ কমান্ডার গোলামরেজা সোলাইমানি নিহত, প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা দাউদকান্দিতে সাংবাদিকদের সম্মানে বিএনপির ইফতার—নির্বাচনে প্রার্থিতা ঘোষণা লতিফ ভূইয়ার মধ্যপ্রাচ্য সংকট: যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ‘পরাজয় স্বীকার না করলে আলোচনা নয়’—ইরান

কঠোর বিধি-নিষেধ মানতে রংপুরে প্রস্তুতি, নিম্ন আয়ের মানুষ চিন্তিত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৪১৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ৩ দিনের লকডাউন শেষে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কঠোর বিধি-নিষেধ। লকডাউন পালনে প্রশাসনের পাশাপাশি প্রস্তুতি নিচ্ছেন রংপুরের মানুষ। করোনা পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় অনেকেই এই লকডাউনকে স্বাগত জানিয়েছেন। তবে নিম্ন আয়ের মানুষ রয়েছেন চিন্তিত। ৭ দিনের কঠোর বিধি নিষেধে কর্মহীন এসব মানুষের সংসার চলবে কি করে তা নিয়ে চিন্তিত তারা। তবে জেলা প্রশাসন বলছেন নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্য সহায়তা দেয়ার প্রস্তুতি রয়েছে। এদিকে, কঠোর বিধি-নিষেধ মানাতে পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক উদ্যোগ নেয়া হয়েছে।

ব্যবসায়ীদের নেতা ও সাধারণ মানুষের সাথে কথা হলে তারা জানান, লকডাউনের সিদ্ধান্তটি সরকারের সময়োপযোগী সিদ্ধান্ত। মানুষ লকডাউন পুরোপুরি মানলে করোনা সংক্রমণের হার কমে যাবে বলে তাদের ধারণা। তবে নিম্ন আয়ের মানুষজন চিন্তিত হয়ে পড়েছে কর্মহীন হওয়ার আশঙ্কায়।

রংপুর নগরীর জিএলরায় রোডের পান দোকানি আব্দুল মালেক, চা দোকানি মোন্নাফ মিয়া, সবুজ মিয়াসহ কয়েকজন জানান, লকডাউন দীর্ঘায়িত হলে তারা খাদ্য সংকটে পড়বেন। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন উদ্যোগ নেয়া হয়নি।

রংপুর মেট্রোপলিটন চেম্বারের সভাপতি রেজাউল ইসলাম মিলন বলেলন, করোনা সংক্রমণ যে হারে বেড়েছে তাতে লকডাউনের বিকল্প কিছু নেই। সরকারের এই সিদ্ধান্ত বাস্তবমুখি। তিনি বলেন আমি ব্যবসায়ীদের সাথে কথা বলে লকডাউন যাতে ব্যবসায়ীরা যথযথভাবে মেনে চলে এই আহ্বান জানাবো।

এদিকে রংপুরে স্বাস্থ্যবিধি মানাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। গত ৩ দিনে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট এ ডাব্লিউ রায়হান শাহ বলেন, বৃহস্পতিবার থেকে কঠোর বিধি-নিষেধ বাস্তবায়নে মাঠে থাকবে সেনা সদস্য, বিজিবিসহ আইন শৃঙ্খলা বাহিনী। কঠোর বিধি-নিষেধের সময় হত দরিদ্ররা যাতে খাদ্য সংকটে না পরে এ বিষয়েও ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com