1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
*চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস* কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

কঠিন সিদ্ধান্তটা যেভাবে নিতে চান দীঘি!

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ২৬৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিয়ের আগেই একাধিকবার বউ হওয়ার অভিজ্ঞতা অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রার্থনা ফারদিন দীঘি। এখন নিয়মিত ব্রাইডাল সিজনে বউ সাজেন তিনি। মজার তথ্য, এবারের ব্রাইডাল সিজনে পর পর আটবার বউ সেজেছেন তিনি।

এ প্রসঙ্গে প্রার্থনা ফারদিন দীঘি বলেন, প্রথমবার বউ সেজেছিলাম গত বছরের এপ্রিলে। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার পর দারুণ সাড়া পাই। মূলত তার পর থেকেই একের পর এক বউ সাজার প্রস্তাব পাই বিভিন্ন বিউটি পার্লার ও পত্রিকা থেকে।

তিনি বলেন, একজন মেয়ের বউ সাজতে ভালো লাগবে এটাই স্বাভাবিক। হাতে মেহেদি, গায়ে ভারী ভারী সব গয়না, জামদানি শাড়ি—আমার তো খুশিতে মন ভরে যায়। মাঝেমধ্যে হেসে উঠি, সত্যিকারের বউ হওয়ার আগেই অনেক অভিজ্ঞতা হয়ে গেল।

তবে সত্যিকারের বউ হতে আরো কয়েক বছর সময় নেবেন বলে জানান দিঘী। জীবনের এই কঠিন সিদ্ধান্তটা একটু চিন্তাভাবনা করে নিতে চান তিনি।

চলতি মাসের শেষের দিকে আব্দুস সামাদ খোকনের ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ ছবির শুটিংয়ে অংশ নেবেন শিশুশিল্পী হিসেবে অভিনয়ে আসা দীঘি। হাতে আছে আরো একটি ছবি—‘মুজিব ভাই’।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com