1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে

ওয়ানডে দলের নেতৃত্ব ছাড়লেন তামিম ইকবাল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ২১২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ওয়ানডে ক্রিকেটে অধিনায়কত্ব ছাড়লেন তামিম ইকবাল। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিসিবি সভাপতির বাসায় সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন তিনি।

পিঠের ইনজুরির চিকিৎসা করিয়ে দেশে ফিরে আসার পর থেকেই গুঞ্জন, তামিমের সঙ্গে বৈঠকে বসছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ অন্য কর্মকর্তারা। গত দুদিন এ নিয়ে গুঞ্জন থাকলেও আজ সত্যি সত্যি বৈঠকে বসেছেন তারা।

তবে তামিম ও পাপনের ওই বৈঠক হয়েছে কঠোর গোপনীয়তার সঙ্গে। সারাদিনে মিডিয়াকর্মীরা এ বিষয়ে কিছু জানতে পারেননি। বিকেলের দিকে ঘোষণা আসে, বিসিবি সভাপতির গুলশানের বাসায় সংবাদ সম্মেলন হবে, সেটি রাত ৮টায়।

সেই সংবাদ সম্মেলনে ওয়ানডের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন তামিম। এছাড়া ইনজুরির কারণে এশিয়া কাপে খেলবেন না তিনি।

প্রসঙ্গত, আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজ চলাকালীন হঠাৎ অবসর নিয়েছিলেন তামিম। তবে পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে অবসর ভেঙে ফেরার সিদ্ধান্ত নেন দেশসেরা ওপেনার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com