1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

ওসমানী মেডিকেলের ছাত্রাবাসে ছাত্রলীগ-শিবিরের সংঘর্ষ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫০০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের শামসুদ্দিন ছাত্রাবাসে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ হয়েছে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, শহীদ শামসুদ্দিন আহমদ ছাত্রাবাসে বুধবার রাতে শিবির নেতাকর্মীরা অবস্থান নেয়। তারা আধিপত্য বিস্তার করে এবং ছাত্রাবাসের ভেতর শক্তিবৃদ্ধি করে। এসময় ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ হয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাতে ছাত্রাবাসে তল্লাশি চালানোর কথা রয়েছে পুলিশের। রাত ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ছাত্রাবাস দখল নিয়ে দুই ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। ছাত্রাবাস এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডা. শিশির রঞ্জন চক্রবর্তী জানান, দুপক্ষের মধ্যে মৃদু সংঘর্ষ হয়েছে। এতে কেউ হতাহত হয়নি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পুলিশ মোতায়েন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com