1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে

ওসমানী বিমানবন্দরে ‘স্বর্ণের জ্যাকেট’সহ যাত্রী আটক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ৩৮১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: এবার ভিন্ন পন্থায় আনা স্বর্ণের চালান ধরা পড়লো সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। স্বর্ণের চালানসহ সারোয়ার রহমান নামে দুবাইফেরত এক যাত্রীকে আটক করা হয়েছে।

ওই যাত্রী জ্যাকেট ও আন্ডারওয়্যারে স্বর্ণ পেস্ট করে এনে ধরা পড়লেন বিমানবন্দরে। আজ বৃহস্পতিবার আবুধাবি থেকে ছেড়ে আসা বিমানের একটি ফ্লাইট (বিজি-২২৮) যোগে ওই যাত্রীকে ওসমানী বিমানবন্দর গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে আটক করেন বিমানবন্দর কাস্টমস কর্মকর্তারা।

আটক সারোয়ার হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা বলে জানা গেছে।

ওসমানী বিমানবন্দর কাস্টমসের উপ কমিশনার (ডিসি) মো. মোমিন এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই যাত্রী গ্রিন চ্যানেল পর হওয়ার সময় তাকে চ্যালেঞ্জ করা হয়। তার কাছে স্বর্ণ নেই বলে অস্বীকার করেন। পরে তল্লাশি চালিয়ে স্বর্ণ পেস্ট করা গেঞ্জ টাইপ জ্যাকেটে, আন্ডারওয়্যার, ২টি স্বর্ণের বার ও ১০০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়।

তিনি বলেন, জব্দ করা স্বর্ণখচিত গেঞ্জিটাইপ জ্যাকেট ও আন্ডারওয়্যারে কী পরিমান স্বর্ণ রয়েছে, তা খতিয়ে দেখতে স্বর্ণকার ডাকা হয়েছে। পরিমাপের পর বলা যাবে, এখানে কী পরিমাণ স্বর্ণ রয়েছে। এভাবে এর আগেও স্বর্ণের চালান জব্দ করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com