1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

ওমর সানী কেমন স্বামী স্ত্রীকে শাসনে রাখতে পারে না: দেলোয়ার জাহান ঝন্টু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৩৩৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : মাত্র দুই বছর আগেও জায়েদ ও ওমর সানীর মধ্যে সম্পর্ক ছিল ‘সাপে নেউলের’ মতো।

গত বছরের ডিসেম্বরে শিল্পী সমিতির সর্বশেষ নির্বাচনকে কেন্দ্র করে তাদের মধ্যে সম্পর্কের বরফ গলেছিল। একসঙ্গে সিনেমায় কাজও করেছেন। সিনেমা, শুটিং নিয়ে মাঝেমধ্যে যোগাযোগ হতো জায়েদ-সানীর।

কিন্তু এক বছরের মাথায় আবারও শুরু হলো দ্বৈরথ। এবার দ্বন্দ্ব ঘর-সংসার নিয়ে। জায়েদের বিরুদ্ধে সংসার ভাঙা ও তাকে হত্যার হুমকির অভিযোগ এনে শিল্পী সমিতির কাছে বিচার চাইছেন ওমর সানী। কিন্তু যাকে ঘিরে এতো গণ্ডগোল, সেই মৌসুমী পক্ষ নিয়েছেন জায়েদের।

চলচ্চিত্রসংশ্লিষ্টদের অভিমত-ওমর সানী-মৌসুমীর আলাদা আলাদা বক্তব্যে এটা প্রতীয়মান হয় যে, তাদের সংসারে অশান্তির হাওয়া বইছে। তবে কী সেটা শুধু জায়েদ খানকে নিয়ে? এমন প্রশ্নও তুলছেন কেউ কেউ।

জায়েদ-মৌসুমী-সানী দ্বন্দ্ব নিয়ে গত তিন দিন ধরে চলমান আলোচনা-সমালোচনা প্রসঙ্গে এবার মুখ খুললেন বরেণ্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু।

তিনি এ ঘটনার জন্য ওমর সানীকেই দোষী মানছেন। তবে মৌসুমীর মুখে জায়েদ খানের প্রশংসাও ভালো লাগেনি এ নির্মাতার। জায়েদ খানের সঙ্গে মৌসুমীর কোনো বন্ধুত্ব থাকতে পারে না বলে মনে করে ঝন্টু।

এ বিষয়ে চিত্রনায়িকা মৌসুমীকে তুলোধোনা করে এ নির্মাতা বললেন, ‘মৌসুমীকে নিয়ে কি বলব, নিজেই আসলে বুঝে উঠতে পারছি না। জায়েদ খানের মতো ছেলের সাথে ওর কিসের বন্ধুত্ব? দেশে বন্ধুত্ব করার মতো নায়কের অভাব পড়েছে? সারাদেশের মানুষ মৌসুমীকে এক নামে চেনে, জানে ও সম্মান করে। তার তো সেদিকে ভাবা উচিত৷ আমি আসলে হতাশ।’

অবশ্য ওমর সানীকেও কড়া ভাষায় কথা বলতে ছাড়লেন না এ বরেণ্য পরিচালন।

তার ভাষ্য, ‘ওমর সানীর বিচার আগে হওয়া উচিত৷ কারণ সে স্বামী।

রাগান্বিত স্বরে ঝন্টু বলেন, ‘তাদের (সানী-মৌসুমী) ছেলে বিয়ে করেছে, নাতি আসবে৷ এখন এসব কি!’

ওমর সানীর উদ্দেশ্যেই প্রশ্ন রাখেন দেলোয়ার জাহান ঝন্টু, ‘কেন স্ত্রীকে ওমর সে শাসনে রাখতে পারবে না? কেন তার অভিযোগের পর স্ত্রী তারই বিরুদ্ধে কথা বলবে? ওর মতো নায়ক এদেশে কয়টা আছে? হিট সুপারহিট সব সিনেমা দিয়েছে ও। প্রেম করে মৌসুমীকে বিয়ে করেছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com