1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
স্বল্প আয়ের মানুষের আর্থিক নিরাপত্তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন তারেক রহমান ভারতে গ্রেপ্তার ফয়সাল করিম মাসুদ ও সহযোগীকে দেশে ফেরাতে উদ্যোগ, কক্সবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী পানছড়িতে অসহায় দিনমজুরকে টিনসেট ঘর উপহার দিলো যুবসমাজ বরিশালে খালেদা জিয়া ও জিয়াউর রহমানের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলের সভা বুধবার রমজানের শেষ দশকে এতেকাফের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। মেয়েকে উত্যক্তের প্রতিবাদে কৃষক পিতা খুন, ১৩ দিন পর হাসপাতালে মৃত্যু তারাবিতে অসুস্থ হয়ে পড়লেন কাবা শরিফের ইমাম শায়খ আবদুল্লাহ আল-জুহানি রাষ্ট্রীয় এলপিজির দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব, বাজার নিয়ন্ত্রণে সরকারের নতুন উদ্যোগ

ওবায়দুল কাদেরের বাড়িতে গুলি-বোমা নিক্ষেপ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ২৫৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে গুলি ও বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। আজ রোববার বিকেল ৪টায় এ ঘটনা ঘটে। ঘটনাটি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফ উদ্দিন।

জানা গেছে, ওবায়দুল কাদেরের ছোট ভাই ও বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা চিকিৎসার জন্য আমোরিকায় অবস্থান করছেন। তার স্ত্রী, মেয়ে ও ছোট ভাই শাহাদাত হোসেন ঘটনার সময় ওই বাড়িতে অবস্থান করছিলেন।

ওসি সাইফ উদ্দিন আমাদের সময়কে বলেন, ‘আমরা একটি গুলির কার্তুজ পেয়েছি এবং ঘটনাস্থলে অবিস্ফোরিত লাল টেপ মোড়ানো দুটি বোমা পেয়েছি।’

বিষয়টি সম্পর্কে আবদুল কাদের মির্জার স্ত্রী আক্তার জাহান বলেন, ‘মেয়রের প্রতিপক্ষরা বিকেল ৪টার দিকে বাড়িতে গুলি ও বোমার বিস্ফোরণ ঘটিয়েছে।’

সাইফুল ইসলাম নামের এক যুবলীগ কর্মী এ ঘটনায় আহত হয়েছেন। তাকে গুরুতর অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পর থেকে বসুরহাট পৌর এলাকা আবদুল কাদের মির্জার সমর্থক ও প্রতিপক্ষের মাঝে থমথমে অবস্থা বিরাজ করতেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com