1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার

ঐক্যবদ্ধ না হলে সামনে ভয়াবহ পরিস্থিতি—নেতাকর্মীদের সতর্ক করলেন তারেক রহমান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৯৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক  : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে কঠোর সতর্কবার্তা দিয়ে বলেছেন, সামনের রাজনৈতিক লড়াই অত্যন্ত কঠিন। ঐক্যবদ্ধ না হতে পারলে সামনে ভয়াবহ কিছু অপেক্ষা করছে।

সোমবার (০৮ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘বাংলাদেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মনোনয়ন ঘিরে দলের ভেতরে ক্ষোভ-অসন্তোষের গুঞ্জনের মধ্যে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নয়, মুখ্য হচ্ছে ধানের শীষ, দল এবং দেশের উন্নয়ন পরিকল্পনা।

তারেক রহমান বলেন,
“তোমার এলাকায় প্রার্থী ঘোষণা হয়েছে—হয়তো তুমি যাকে পছন্দ করতে সে মনোনয়ন পায়নি। কিন্তু মনে রাখতে হবে, তুমি তো প্রার্থীর জন্য কাজ করো না, তুমি কাজ করো ধানের শীষের জন্য, দলের জন্য। এখানে প্রার্থী মুখ্য নয়, মুখ্য হচ্ছে দল ও দেশের উন্নয়ন পরিকল্পনা।”

তিনি আরও বলেন,
“সামনের যুদ্ধটা অনেক কঠিন। আন্দোলনের সময় যেমন জনগণকে পাশে পেয়েছিলে, তেমনি বাংলাদেশ গড়ার পরিকল্পনাতেও জনগণকে সম্পৃক্ত করতে হবে। জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো কিছুই বাস্তবায়ন সম্ভব নয়।”

আগামী দুই মাস দলীয় উন্নয়ন পরিকল্পনায় জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানিয়ে ছাত্রদল নেতাদের উদ্দেশে তিনি বলেন,
“এই দুই মাসের কাজই হবে জনগণের কাছে আমাদের পরিকল্পনা পৌঁছে দেওয়া। এটা আজকের অঙ্গীকার।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

এসময় আরও বক্তব্য দেন—
চেয়ারপারসনের উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দার, ডা. মাহদী আমিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী এবং ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com