1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি

এ সরকারের অধীনে জাতীয় নির্বাচন হতে দেয়া হবে না : গয়েশ্বর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ২০৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিএনপি নেতাকর্মীদের রক্ত দিয়ে হলেও আগামী নির্বাচন আওয়ামী লীগ সরকারের অধীনে করতে দেয়া হবে না বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, নিরপেক্ষ সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।

রোববার (২৪ এপ্রিল) সাভারের জিরাবো এলাকায় সাভার থানা, পৌরসভা ও আশুলিয়া থানা বিএনপির কর্মী সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

এ সময় তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা ও হয়রানি করে নাজেহাল করছে। পুলিশের দায়িত্ব মিছিল-মিটিং বন্ধ করা নয়। পুলিশের এমন আচরণ জনগণের ওপর জুলুম করা।

পুলিশ সদস্যদের সম্বোধন করে গয়েশ্বর বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী আপনারা। ব্যক্তিগত কর্মচারীর মতো কাজ করবেন না।

সম্মেলনে সাভার থানা বিএনপির সভাপতি হিসেবে সাইফউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর বিএনপির সভাপতি হিসেবে খন্দকার শাহ মাঈনুল হোসেন বিল্টু, সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, আশুলিয়া থানা বিএনপির সভাপতি হিসেবে আজগর হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়ার নাম ঘোষণা করা হয়।

কর্মী সম্মেলনে ঢাকা বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সাবেক দুই বারের সংসদ সদস্য ডা: দেওয়ান মো: সালাউদ্দিন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com