1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা

এ জয় টি-টোয়েন্টি সিরিজে আত্মবিশ্বাস দেবে: শান্ত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৯০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নতুন বলে টাইগার পেসে পুড়ে ছাই হয়েছে কিউই ব্যাটাররা! পুরো দল মিলে স্কোরবোর্ডে একশ রানও তুলতে পারেনি—অলআউট হয়েছে ৯৮ রানে। যা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে তাদের সর্বনিম্ন সংগ্রহ, ঘরের মাঠে কিউইদের ওয়ানডে ইতিহাসেরই চতুর্থ সর্বনিম্ন এবং ২০০৭ সালের পর সর্বনিম্ন সংগ্রহ।

বোলারদের এমন বীরত্বের পর শনিবার নেপিয়ারে বাকি কাজটা সহজেই সেরেছেন ব্যাটাররা। নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে ২০তম ওয়ানডেতে এসে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। সেটাও ৯ উইকেটের বিশাল ব্যবধানে। শনিবারের এই সকালটা বাংলাদেশ ক্রিকেটের জন্য নিশ্চয়ই রূপকথার!

ম্যাচ শেষে সম্প্রচারক চ্যানেলের সঙ্গে কথা বলতে গিয়ে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘ছেলেরা যেভাবে খেলেছে তাতে সত্যিই আমি গর্বিত। আমরা বিশ্বাস করেছিলাম যে এই সিরিজ জিততে পারব, তবে প্রথম দুই ম্যাচে ভালো করতে পারিনি। তবে ছেলেরা ভালো ক্রিকেট খেলেছে এবং আজ সঠিক ফলাফলটাই পেয়েছি।’

পেসারদের প্রশংসা করে শান্ত আরও বলেন, ‘বোলাররা দীর্ঘ সময় ধরে ভালো জায়গায় বোলিং করেছে। আজ তারা যেভাবে বোলিং করেছে তাতে আমি সত্যিই গর্বিত। আমিও চেয়েছি ম্যাচ শেষ করে আসতে। আমি শুধু আমার খেলা খেলেছি। এই ম্যাচ আমাদের অনেক আত্মবিশ্বাস দিবে। আশা করছি টি-টোয়েন্টিতেও ছেলেরা ভালো ক্রিকেট খেলবে।’

ওয়ানডের পর বাংলাদেশের চোখ এখন টি-টোয়েন্টিতে। আগামী ২৭ ডিসেম্বর (বুধবার) তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে নিউজিল্যান্ডের নেপিয়ারের ম্যাকলিন পার্কে ম্যাচটি শুরু হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com