1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনামঃ
*ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর* রাজধানীতে ফোর্টিস হসপিটালের ইফতার মাহফিল: মিলনমেলায় রূপ নিল কর্পোরেট ও মেডিকেল ট্যুরিজম সংশ্লিষ্টদের সমাগম ঈদকে ঘিরে শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে চাপ, বৈশ্বিক সংকটে বিপর্যস্ত পোশাক শিল্প—সমাধানে রাজনৈতিক সদিচ্ছার আহ্বান ইসরায়েল লক্ষ্য করে আবারও ইরানের মিসাইল হামলা, মধ্য ও দক্ষিণাঞ্চলে সাইরেন ইসরায়েলি হামলায় নিহত আলি লারিজানি: আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল ইরান ইসরায়েলের হামলায় বাসিজ কমান্ডার গোলামরেজা সোলাইমানি নিহত, প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা দাউদকান্দিতে সাংবাদিকদের সম্মানে বিএনপির ইফতার—নির্বাচনে প্রার্থিতা ঘোষণা লতিফ ভূইয়ার মধ্যপ্রাচ্য সংকট: যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ‘পরাজয় স্বীকার না করলে আলোচনা নয়’—ইরান কৃষকের মুখে হাসি ছাড়া উন্নয়ন অসম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান

এসপির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করলেন নারী পুলিশ কর্মকর্তা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ২৮৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এসপি মোকতার হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার আবেদন করেছেন এক নারী পুলিশ কর্মকর্তা।

বৃহস্পতিবার পুলিশের ওই পরিদর্শক বাদি হয়ে এ মামলাটির আবেদন করেন। ঢাকার সপ্তম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোছা. কামরুন্নাহার বাদীর জবানবন্দি রেকর্ড করেছেন। তবে মামলা গ্রহণ বিষয়ে এখনো কোনো আদেশ দেননি।

বাদি নারী পুলিশ পরিদর্শকের পক্ষের আইনজীবী সালাহ উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ১ ধারায় মামলাটি করা হয়েছে।

এজাহারে বলা হয়, আসামি বিয়ের প্রলোভন দেখিয়ে বাদিকে ধর্ষণ করেন। ২০১৯ সালে বাদি ও আসামি দুই জনই সুদানে জাতিসংঘ শান্তি মিশনের কর্মরত ছিলেন। অভিযুক্ত এসপি মোকতার হোসেন সেখানে পুলিশের কন্টিনজেন্টের কমান্ডার ছিলেন। সুদানেই ঘটনা ঘটে। সেখানে তাদের মধ্যে সম্পর্ক হয়।

২০১৯ সালের ২০ ডিসেম্বর দুপুরে আসামি বাদির বাসায় গিয়ে তার ব্যবহৃত গাড়ির চাবি চান। বাদি চাবি ইউনিফর্মের পকেট থেকে আনতে গেলে আসামি পেছন থেকে জাপটে ধরে ধর্ষণ করেন। এরপর এ ঘটনা কাউকে না জানাতে বিভিন্নভাবে ভয়ভীতি দেখান এসপি মোকতার।

এর দু’দিন পর ২২ ডিসেম্বর আসামি পুনরায় পূর্বের ঘটনা ভুল বোঝাবুঝির কথা বলে বাদির বাসায় যান। কিন্তু ওইদিনও বাদিকে ধর্ষণ করেন তিনি। এই ঘটনাও কাউকে না জানাতে আসামি বাদিকে বলেন। যদি বাদি কাউকে এ ঘটনা জানায় তাহলে ভীষণ ক্ষতি হবে বলেও হুমকি দেন। পরে বাদি বিষয়টি পুলিশ বিভাগে অভিযোগ করেন। অভিযোগটি এখন চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com