1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনামঃ
রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল

এসএসসি পরীক্ষার্থীদের শুভকামনা জানালেন মোঃ আইয়ুব খান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২১৬ বার দেখা হয়েছে

মোঃ রিয়াদুল ইসলাম জামাল সাভার প্রতিনিধি : আগামীকাল থেকে দেশজুড়ে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা। এ উপলক্ষে দেশের সকল মাধ্যমিক ও সমমানের পরীক্ষার্থীকে শুভেচ্ছা জানিয়েছে জাতীয়তাবাদী ঢাকা জেলা যুবদলের সংগ্রামী বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আইয়ুব খান। আজ বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে শুভকামনা জানানো হয়।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত কয়েক বছর ধরে শিক্ষাঙ্গনে ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস ও নৈরাজ্য, পাঠ্যবইয়ে ইতিহাস বিকৃতি, পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও নিয়োগ পরীক্ষার সরকারি আশীর্বাদপুষ্ট সিন্ডিকেট, উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে নম্বর বাড়িয়ে দেওয়ার নির্দেশনা, পরীক্ষায় অসদুপায় অবলম্বন, দলীয় বিবেচনায় অযোগ্যদের শিক্ষক হিসেবে নিয়োগ, ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিলোপের অপচেষ্টা, জবাবদিহিতাহীন অস্বাভাবিক প্রকল্প ব্যয়, শিক্ষা উপকরণের মূল্যবৃদ্ধিসহ নানাভাবে শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে।এতে আরও বলা হয়, আত্মবিনাশী প্রক্রিয়ার বিরুদ্ধে তরুণ প্রজন্মের পক্ষে নিরন্তর রক্তস্নাত সংগ্রাম করা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। এখন সময় ধ্বংসস্তুপের মাঝে দাঁড়িয়ে দেশটাকে নতুনভাবে, নতুন উদ্যমে গড়ে তোলার।বলা হয়, আজকের তরুণেরাই দেশের ভবিষ্যৎ। আজকের সকল মাধ্যমিক পরীক্ষার্থীরা আগামীদিনে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে, তরুণ প্রজন্ম রাজনীতি বিমুখতার বদলে রাজনীতি সচেতন হয়ে উঠবে, তাদের হাত ধরেই বাংলাদেশ বিশ্বের দরবারে সর্বক্ষেত্রে সম্মানজনক আসনে প্রতিষ্ঠিত হবে, এটাই জাতির প্রত্যাশা। মাধ্যমিকের সকল শিক্ষার্থীদের আজ ও আগামীর পথচলা সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক বলে শুভ কামনা করা জানাই।

সৌজন্যে…..

মফিজার রহমান রাজু

সাবেক সদস্য ঢাকা জেলা সেচ্ছাসেবকদল, আশুলিয়া থানা যুবদল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com