1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান

এশিয়া কাপ : বড় সংগ্রহের পথে পাকিস্তান

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : চলমান এশিয়া কাপের সুপার ফোরের টিকিট নিশ্চিতের লক্ষ্যে পাকিস্তানের বিপক্ষে লড়ছে হংকং। বাছাইপর্ব পেরিয়ে আসা দলটির বিপক্ষে বড় সংগ্রহের পথে এগোচ্ছে বাবর-রিজওয়ানরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১৫ ওভারে এক উইকেটে ১১৬ রান।

এশিয়া কাপের সুপার ফোর পর্বের চার দলের মধ্যে তিনটি এরই মাঝে চূড়ান্ত হয়েছে। আজ পকিস্তান-হংকংয়ের মধ্যকার ম্যাচের জয়ী দল উঠে যাবে পরবর্তী রাউন্ডে।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। দলের হয়ে তার সঙ্গে ইনিংস উদ্বোধনে নামেন মোহাম্মদ রিজওয়ান।

ম্যাচের শুরুতেই হংকংকে আনন্দে ভাসান এহসান খান। তার বলে কট অ্যান্ড বোল্ড হন বাবর। দলীয় ১৩ রানে সাজঘরে ফেরার আগে তিনি সংগ্রহ করেন মাত্র ৯ রান।

এরপর রিজওয়ানকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিচ্ছেন ফখর জামান। তবে হংকং বোলারদের তোপে কেউই দীর্ঘসময় হাত খুলে খেলতে পাররেননি। প্রথম ১০ ওভার শেষে দলের স্কোরবোর্ডে সংগ্রহ ছিল এক উইকেটে ৬৪ রান।

তবে এরপরই আক্রমণাত্মক খেলতে শুরু করেন রিজওয়ান ও ফখর। এরই মধ্যে রিজওয়ান পেয়েছেন হাঁফ সেঞ্চুরির দেখা। ফখর জামানও আছে একই পথে। দুজনের ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে আছে পাকিস্তান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com