1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
নিষেধাজ্ঞা মামলার মধ্যেই বাউন্ডারি নির্মাণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ 🔴 শাওয়ালের ছয় রোজা: রমাদানের পর ইবাদতের ধারাবাহিকতা ও ফরজ-নফলের ভারসাম্যের আহ্বান শ্রী শ্রী রামনবমী উৎসব ২০২৬ ও বর্ণাঢ্য শোভাযাত্রা তেল সরবরাহে বড় সংকটের শঙ্কা, ইরান সংঘাত দ্রুত সমাধানের আহ্বান সৌদি অর্থমন্ত্রীর ইসরায়েলের সামরিক কমান্ড সেন্টার ও পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের, যুদ্ধ ২৭তম দিনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়েই মৃত্যু, হিটস্ট্রোকে প্রাণ গেল বাইক আরোহীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩ রাঙামাটিতে মাদক সম্রাট সজল দাশ সহ ৬জন আটক

এলেঙ্গায় ধর্ষণের বিচারের দাবিতে ছাত্রজনতার বিক্ষোভ ও মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২০৩ বার দেখা হয়েছে

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় ধর্ষণের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্রজনতা। ৯ মার্চ রবিবার বিকেল সাড়ে তিনটায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি এলেঙ্গার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মানববন্ধনে রূপ নেয়। সেখানে বক্তারা দ্রুত বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বৈষম্যবিরোধী ছাত্রজনতার যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, ছাত্রনেতা কবির হোসেন, মো. মাহফুজুর রহমান সিয়াম, আইরিন, সোমাইয়া খানম সিমো, বাদন প্রমুখ।

বিক্ষোভকারীরা নানা প্রতিবাদী স্লোগান দেয়, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল—
“তুমি কে? আমি কে?—আসিয়া! আসিয়া!
একটা করে ধর্ষণ ধর, সকাল-বিকাল নাশতা কর!”

এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি ধর্ষণকে উৎসাহিত করছে। তাই দ্রুততম সময়ে ধর্ষকদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়ে গেছে, যা সমাজের জন্য ভয়াবহ সংকেত। এ ধরনের আন্দোলনের মাধ্যমে সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি।

মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এবং কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com