1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
রূপগঞ্জে ঈদকে ঘিরে ৩শ’ মাদকের স্পট সক্রিয় ॥ বিপুল মাদকদ্রব্য মজুদ *ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর* রাজধানীতে ফোর্টিস হসপিটালের ইফতার মাহফিল: মিলনমেলায় রূপ নিল কর্পোরেট ও মেডিকেল ট্যুরিজম সংশ্লিষ্টদের সমাগম ঈদকে ঘিরে শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে চাপ, বৈশ্বিক সংকটে বিপর্যস্ত পোশাক শিল্প—সমাধানে রাজনৈতিক সদিচ্ছার আহ্বান ইসরায়েল লক্ষ্য করে আবারও ইরানের মিসাইল হামলা, মধ্য ও দক্ষিণাঞ্চলে সাইরেন ইসরায়েলি হামলায় নিহত আলি লারিজানি: আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল ইরান ইসরায়েলের হামলায় বাসিজ কমান্ডার গোলামরেজা সোলাইমানি নিহত, প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা দাউদকান্দিতে সাংবাদিকদের সম্মানে বিএনপির ইফতার—নির্বাচনে প্রার্থিতা ঘোষণা লতিফ ভূইয়ার মধ্যপ্রাচ্য সংকট: যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ‘পরাজয় স্বীকার না করলে আলোচনা নয়’—ইরান

এরিক ‘বিদিশার সন্তান নয়’, ঘোষণা করতে মামলা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৩৩৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: শাহাতা জারাব এরশাদ (এরিক) সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের ‘সন্তান নয়’ মর্মে ঘোষণা করতে ঢাকা জেলা জজ আদালতে একটি মামলা করা হয়েছে। মামলায় বিদিশা সিদ্দিক এবং এরিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আজ সোমবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক কাজী মুশফিক মাহবুব রবিনের আদালতে জাতীয় পার্টির সাবেক হুইপ এইচ. এম গোলাম রেজা এবং তার স্ত্রী জিন্নাতুন নাহার শিমু মামলাটি দায়ের করেন। আদালত মামলার বিষয়ে পরে আদেশ দেবেন বলে জানান সংশ্লিষ্ট আদালতের সেরেস্তাদার শাহাদাত হোসেন।

মামলার অপর বিবাদীরা হলেন এরিক ওয়েন হুইসন, আরমান এরশাদ, এরিক এরশাদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, উপ-কমিশনার, স্পেশাল ব্রাঞ্চের এমিগ্রেশন পুলিশ সুপার (এসএম) ও গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

মামলায় বলা হয়, ২০২০ সালের ২১ আগস্ট ১ নম্বর বিবাদী বিদিশা সিদ্দিক সাবেক স্বামী এইচ এম এরশাদের নিষেধাজ্ঞা অমান্য ও অবজ্ঞা করে প্রেসিডেন্ট পার্কের বাসায় ওঠেন এবং ২ নম্বর বিবাদী এরিককে নিজের গর্ভজাত সন্তান হিসাবে পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন। এ ছাড়া বাদী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে আসছেন।

মামলার ১ নম্বর বিবাদী বিদিশা সিদ্দিক বারিধার প্রেসিডেন্ট পার্কের ফ্ল্যাটটি তার কথিত ছেলে ২ নম্বর বিবাদী এরিকের বলে দাবি করছেন এবং গত ৭ জুন ফ্ল্যাটটি বাদীকে খালি করে দেওয়ার জন্য বলেছেন। তাই ২ নম্বর এরিক এবং ১ নম্বর বিবাদী বিদিশা সিদ্দিকীর গর্ভজাত সন্তান নয় মর্মে এক ঘোষণামূলক রায় ও ডিক্রি প্রদান করা প্রয়োজন বলে মামলায় উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com