1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

এমন অত্যাচারের মানে হয় না: পরীমনি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ২৪৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত আলোচিত চিত্রনায়িকা পরীমনির সব ধরনের ‘অশ্লীল’ ছবি ও ভিডিও আগামী ৩০ দিনের মধ্যে সরিয়ে নিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে সব ধরনের অশ্লীল সংলাপ, অভিনয়, অঙ্গভঙ্গি- যার কোনো শৈল্পিক মূল্য নেই; এমন কার্যক্রম থেকেও সম্পূর্ণভাবে বিরত থাকতে বলা হয়েছে নোটিশে। অথচ নোটিশটি সোমবার রাত পর্যন্ত হাতে পাননি পরী। তবে গণমাধ্যমে সুবাদে নোটিশের বিস্তারিত জেনেছেন এই চিত্রনায়িকা।

আর নোটিশ হাতে পেলে বেশ কয়েকটি পক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলেও জানান পরীমনি। তার ভাষ্য, ‘আমার পেজে এমন কোনো ভিডিও নেই যেটা আমাকে সরাতে হবে। জন্মদিনে ফাইভ স্টার হোটেলে আমি যে অনুষ্ঠান করেছি, সেখানকার কোনো ভিডিও বা ছবি আমি ফেসবুক ছেড়েছি? আমার অনুমতি ছাড়া বাইরে থেকে এগুলো ছড়ানো হয়েছে। কোথায় কে কোন ভিডিও দেখল, সেই ভিডিও আমার ঘাড়ে চাপাতে পারেন না।’

গণমাধ্যমকে পরীমনি আরও বলেন, ‘ফেসবুক খোলার পর থেকে যেসকল ভিডিও বা ছবি আপলোড করেছি, সেগুলো সবাই দেখেছেন। আমার ফেসবুকে কোথাও কি কোনো অশ্লীল ছবি আছে? যা আমি আপ করেছি। যেসব ছবির ইঙ্গিত করে নোটিশ দেওয়া কথা বলা হয়েছে। এর আগে হাতে সিগারেটসহ দুটি ছবি আদালত থেকে সরাতে বলা হয়েছিল, আমি তা এক ঘণ্টার মধ্যে সরিয়েছি।’

ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বিশ্বসুন্দরী’খ্যাত এই চিত্রনায়িকা বলেন, ‘আমার পেছনে সবাই কেন লাগে রে ভাই? জন্মদিনের অনুষ্ঠানের পর আমাকে অপমান করে যে ভিডিওগুলো বানানো হলো, গান বাদ দিয়ে অশ্লীল গান জুড়ে ভিডিওগুলো ভাইরাল করা হয়েছে। আমি উল্টো ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। নোটিশ হাতে না পেলেও গণমাধ্যমে খবরটি দেখে আমি অসুস্থ হয়ে পড়েছি। এমন অত্যাচারের মানে হয় না।

নোটিশ পাঠানো দুই আইনজীবীর নামে ক্ষতিপূরণ দাবি করে পাল্টা নোটিশ পাঠাবেন উল্লেখ করে পরী বলেন, ‘আগে আমার হাতে ওই নোটিশ পেলে, আমি পাল্টা দুই উকিলের নামে নোটিশ পাঠাব। আমাকে ডিস্টার্ব করেছেন তারা। আমি তাদের কাছে ক্ষতিপূরণ চাইব। আমার মানসিক স্বাস্থ্যের ক্ষতি করেছেন, যার ক্ষতিপূরণ তাদের অবশ্যই দিতে হবে।’

উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত চিত্রনায়িকা পরীমনির সব ধরনের ‘অশ্লীল’ ছবি ও ভিডিও আগামী ৩০ দিনের মধ্যে সরিয়ে নিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে সব ধরনের অশ্লীল সংলাপ, অভিনয়, অঙ্গভঙ্গি- যার কোনো শৈল্পিক মূল্য নেই; এমন কার্যক্রম থেকে সম্পূর্ণভাবে বিরত থাকতেও বলা হয়েছে তাকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com