1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ

এবার শামীম ওসমানের দেখা মিলল আমিরাতের শপিং সেন্টারে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১২৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্নভাবে দেশ থেকে পালিয়েছেন সাবেক মন্ত্রী-এমপিসহ দলটির অনেকেই। নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানও দেশ ছেড়েছেন। ভারত হয়ে তিনি গেছেন সংযুক্ত আরব আমিরাতে।

মঙ্গলবার আরব আমিরাতের আজমান সিটি সেন্টারে তাঁকে দেখা গেছে। রাত ৯টায় শপিং সেন্টারটিতে তাঁকে ঘুরতে দেখেন প্রবাসীরা। তাঁর সঙ্গে বোরকা পরিহিত দু’জন নারীকে দেখা গেছে। তিনজনের হাতে লাল সুতা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, সম্প্রতি ভারতে নিজাম উদ্দিন আউলিয়ার দরগাতে এই সুতা বেঁধেছেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আইফোন ১৬ প্রো ম্যাক্স হাতে শামীম ওসমান একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানে যান। এ সময় তিনি শপিং সেন্টারটিতে থাকা বাংলাদেশিদের ছবি তুলতে বারণ করেন।

সম্প্রতি তাঁকে দিল্লিতে নিজাম উদ্দিন আউলিয়ার দরগায় দেখা যায়। জানা গেছে, সরকার পতনের পর শামীম ওসমান দালালদের সহায়তায় রাতের আঁধারে বোরকা পরে ভারতে পালিয়ে যান। সেখান থেকে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি দেন তিনি।

শামীম ওসমান ও তাঁর ভাই একেএম সেলিম ওসমানের দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে যাতায়াত রয়েছে। দেশটির আজমান প্রদেশে তাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে বলে ধারণা করা হচ্ছে। ২০১৭ সালে আমিরাতে আজমান প্রবাসী ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু হাই স্কুল প্রতিষ্ঠার জন্য ১ লাখ দিহরাম অনুদানের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com