1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

এবার কুমিল্লায় একসঙ্গে দুই শিশুর জন্ম, নাম পদ্মা ও সেতু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ২৭৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নারায়ণগঞ্জের পর এবার কুমিল্লায় জন্ম নেওয়া যমজ কন্যাশিশুর নাম রাখা হয়েছে পদ্মা ও সেতু। মঙ্গলবার (২১ জুন) সকাল ১০টায় বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের জন্ম হয়।

দুই নবজাতকের নাম পদ্মা ও সেতু রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল।

মঙ্গলবার বেলা ৩টায় বরুড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামরুল হাসান সোহেল বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার শশইয়া এলাকার সোহাগ মিয়ার স্ত্রী ঝুমুর আক্তার (২০) যমজ কন্যাশিশুর জন্ম দেন।

তিনি আরও বলেন, আজ সকাল ১০টায় বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারিতে ওই দুই শিশুর জন্ম হয়। তাদের নাম রাখা হয় পদ্মা ও সেতু। নবজাতক ও তাদের মা সুস্থ আছেন।

নবজাতকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় উল্লেখ করে তিনি আরও বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে নবজাতককে উপহারসামগ্রী দেওয়া হয়। তাদের চিকিৎসা-সংক্রান্ত সব ধরনের সুবিধা বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সব সময়ই অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া বিনামূল্যে তাদের সব ধরনের সেবা দেওয়া হবে।

এর আগে ১৭ জুন সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জে যুবলীগ নেতা অপু-অ্যানি দম্পতির ঘরে একসঙ্গে জন্ম নেয় তিন নবজাতক। পরে তাদের নাম রাখা হয় স্বপ্ন, পদ্মা ও সেতু। এ বিষয়ে খবর প্রচারিত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের শুভেচ্ছা উপহার পাঠান। উপহারস্বরূপ পাঠিয়েছেন এক ভরি ওজনের তিনটি চেইন, ফলমূল ও ফুল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com