1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

এবার একই মঞ্চে শাকিব-সাকিব

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৫০০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় ও শীর্ষ নায়ক শাকিব খান। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের শ্রেষ্ঠ ক্রিকেটার, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সিনেমা এবং ক্রিকেট অঙ্গনের এই দুই তারকাকে নিয়ে তাদের ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের উচ্ছ্বাসের কমতি নেই। দুজন দুই অঙ্গনের তারকা হলেও তাদের মধ্যে ভালো একটা সম্পর্ক রয়েছে। একাধিক টিভি অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়েছিলেন তারা।

সেসব অনুষ্ঠানে তারা জানিয়েছেন নিজেদের জীবনের জানা-অজানা নানা ঘটনা।

সাকিব আল হাসান ও শাকিব খান ভক্তদের জন্য সুখবর হলো এবার প্রথমবারের মতো একই মঞ্চে দেখা যাবে তাদের।

আগামী শুক্রবার (২৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত ওয়ার্ল্ড ফেয়ার ম্যারিনায় দুই তারকাকে নিয়ে আয়োজন করা হচ্ছে একটি অনুষ্ঠান।

যার নাম দেওয়া হয়েছে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ দ্য ওয়ার্ল্ড সুপারস্টার সাকিব আল হাসান অ্যান্ড ঢালিউড কিং শাকিব খান’।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টায় শুরু হয়ে এই আয়োজন। যার টিকিটের দাম রাখা হয়েছে ২০০ ডলার। বিশেষ এই অনুষ্ঠানের আয়োজন করেছে শোটাইম মিউজিক।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আলমগীর খান আলম বলেন, ‘সাকিব আল হাসান এবং শাকিব খান দুজনই বাংলাদেশের গর্ব। দুজনই নিজেদের অঙ্গনের সবচেয়ে বড় তারকা। যুক্তরাষ্ট্রেও তাদের অনেক ভক্ত-শুভাকাঙক্ষী রয়েছে। তাদের কথা মাথায় রেখেই আমাদের এই আয়োজন। আশা করি সময়টা সবাই দারুণ উপভোগ করবেন।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com