1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল

এবারের বিপিএলে সিলেটের অধিনায়ক মাশরাফী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৩৭৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিপিএলের পরবর্তী আসর শুরু হতে এখনো মাস দুয়েক বাকি। এরই মাঝে দলগুলো নিজেদের গুছিয়ে নিচ্ছে নিজের মতো করে। যেখানে বড়সড় চমকই দেখালো সিলেট স্ট্রাইকার্স।

ঢেলে সাজাতে নতুন রূপের বিপিএলে নতুন ফ্রাঞ্চাইজি হিসেবে আগমন ঘটে ফিউচার স্পোর্টসের। বিপিএলে এসেই চমক দেখালো তারা, অধিনায়ক হিসেবে তারা বেছে নিয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফীকে।

শুধু মাশরাফীই নয়, সিলেট দলে টেনে নিয়েছে পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরসহ আরো ৩ শ্রীলঙ্কান ক্রিকেট তারকাকে। তারা হলেন, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরারা ও কামিন্দু মেন্ডিস।

তাছাড়া আজ সিলেট স্ট্রাইকার্স তাদের দলের লোগো উন্মোচন করেছে। একই সাথে ঘোষণা করা হয়েছে দলের কোচিং স্টাফদের তালিকা। যেখানে ম্যানেজার হিসেবে ঘোষণা করা হয়েছে নাফিস ইকবালের নাম।

রাজিন সালেহকে সহকারী কোচ ও সৈয়দ রাসেলকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ফ্রাঞ্চাইজিটি। তাছাড়া ডলার মাহমুদ হলেন দলের ফিল্ডিং কোচ ও মুরাদ খানকে বেছে নেয়া হয়েছে স্পিন বোলিং কোচ হিসেবে।

একই সময়ে আরো বেশ কয়েকটি ফ্র‍্যাঞ্জাইজি লিগ চলায় ক্রিকেটার পেতে স্বাভাবিকভাবেই সমস্যার সম্মুখীন হবে বিপিএল। ফলে আগেভাগেই ক্রিকেটারদের নিশ্চিত করে রাখতে হচ্ছে ফ্রাঞ্চাইজি মালিকদের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com