1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

এবারের নির্বাচনে কঠিন লড়াই হবে: কাদের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৪৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো আগামী নির্বাচন সহজ হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, এ মুহূর্তে নির্বাচনের জন্য আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে। তবে এবারের নির্বাচনে কঠিন লড়াই হবে। প্রতিপক্ষকে দুর্বল ভাবা যাবে না।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত দলটির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী এসব কথা বলেন।

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি অলরেডি নির্বাচনের জন্য অযোগ্য হয়ে পড়েছে। দলটির প্রধান দুই নেতা খালেদা জিয়া ও তারেক রহমান দণ্ডপ্রাপ্ত। দুজনের একজনও নির্বাচনে অংশ নিতে পারবেন না। দুর্নীতির কারণে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসানের সভাপতিত্বে এ সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাসান মাহমুদ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এসএম কামাল হোসেন, সিরাজগঞ্জের ছয় আসনের সংসদসহ কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com