1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
নিষেধাজ্ঞা মামলার মধ্যেই বাউন্ডারি নির্মাণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ 🔴 শাওয়ালের ছয় রোজা: রমাদানের পর ইবাদতের ধারাবাহিকতা ও ফরজ-নফলের ভারসাম্যের আহ্বান শ্রী শ্রী রামনবমী উৎসব ২০২৬ ও বর্ণাঢ্য শোভাযাত্রা তেল সরবরাহে বড় সংকটের শঙ্কা, ইরান সংঘাত দ্রুত সমাধানের আহ্বান সৌদি অর্থমন্ত্রীর ইসরায়েলের সামরিক কমান্ড সেন্টার ও পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের, যুদ্ধ ২৭তম দিনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়েই মৃত্যু, হিটস্ট্রোকে প্রাণ গেল বাইক আরোহীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩ রাঙামাটিতে মাদক সম্রাট সজল দাশ সহ ৬জন আটক

এনসিটিবি’র নতুন চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ২০০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক ফরহাদুল ইসলামকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী অধ্যাপকের অবসর-উত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।

এনসিটিবির সদস্য থাকাকালে এর আগে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি ফরহাদুল ইসলামকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি ব্যবস্থাপনার অধ্যাপক।

এনসিটিবি চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা অবসরোত্তর ছুটিতে গেলে গত বছরের ৩০ ডিসেম্বর থেকে পদটি শূন্য হয়। এরপর থেকে বোর্ডের সদস্য মশিউজ্জামান চেয়ারম্যানের রুটিন দায়িত্ব পালন করে আসছিলেন।

প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শ্রেণির শিক্ষার্থীদের সকল বিষয়ের পাঠ্যপুস্তক প্রস্তুত ও বিতরণ করে থাকে সরকারের এই সংস্থা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com