1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা

এতো যে পুরুষ দেখি চারিদিকে, প্রেমিক তো দেখি না: মাহি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮২ বার দেখা হয়েছে

প্রশ্নগুলো উঠছে মাহির সর্বশেষ ফেসবুক পোস্টকে ঘিরে। যেখানে তিনি উদ্বৃত করেছেন তসলিমা নাসরিনের লেখা বহুল পঠিত কবিতা ‘প্রেম’। কবিতাটি এমন-

‘যদি আমাকে কাজল পড়তে হয় তোমার জন্য,

চুলে মুখে রং মাখতে হয়,গায়ে সুগন্ধী ছিটোতে হয়,

সবচেয়ে ভালো শাড়িটা যদি পড়তে হয়,

শুধু তুমি দেখবে বলে মালাটা চুড়িটা পড়ে সাজতে হয়,

যদি তলপেটের মেদ, যদি গলার বা চোখের কিনারের ভাঁজ কায়দা করে লুকোতে হয়,

তবে তোমার সঙ্গে অন্য কিছু, প্রেম নয় আমার।

প্রেম হলে আমার যা কিছু এলোমেলো,

যা কিছু খুঁত, যা কিছুই ভুলভাল অসুন্দর

থাক, সামনে দাঁড়াবো, তুমি ভালবাসবে।

কে বলেছে প্রেম খুব সহজ, চাইলেই হয়!

এত যে পুরুষ চারিদিকে, কই, প্রেমিক তো দেখি না!’

একটি ছবি পোস্ট করে কবিতাটি ক্যাপশনে জুড়ে দিয়েছেন মাহি। কিন্তু নেটিজেনদের মনে প্রশ্ন, হঠাৎ কেন এমন কবিতা শেয়ার দিলেন নায়িকা? নিজের কোনো খুঁত কিংবা ভুলকে ইঙ্গিত করলেন? নাকি নতুন স্বামীকে প্রেমিক মনে হচ্ছে না তার? প্রশ্নগুলোর উত্তর পাওয়া যায়নি। কারণ কিছুই পরিষ্কার করেননি মাহি।

প্রসঙ্গত, ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় আত্মপ্রকাশ করেন মাহি। এরপর বেশ কিছু আলোচিত সিনেমায় অভিনয় করে নিজেকে প্রথম সারির নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেন। ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন মাহি। গত মে মাসে অপুর সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com