1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬ স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান

এটা প্রাকৃতিক নয়, মানবসৃষ্ট বন্যা: ডা. জাহিদ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১৩৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। তারা তাদের প্রয়োজনে পানি ছেড়ে দেয়, আবার বন্ধ করে রাখে। আমাদের যখন পানির প্রয়োজন পড়ে তখন তারা পানি দেয় না। কিন্তু আমাদের যখন পানির প্রয়োজন পড়ে না তখন তারা পানি ছেড়ে দেয়। এজন্য বলছি, এটা প্রাকৃতিক বন্যা নয়, মানবসৃষ্ট বন্যা।’

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ সংগ্রহ কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বন্যা যতটা প্রাকৃতিক তার চেয়ে মানবসৃষ্ট মন্তব্য করে জাহিদ হোসেন বলেন, ‘এই ভয়াবহ বন্যায় প্রায় ২৩ জন মানুষ ভেসে গেছে। ৫২ লাখ মানুষ আশ্রয়হীন। এরমধ্যে ১২ লাখ মানুষ এখন পর্যন্ত পানিবন্দী আছে। ফেনী জেলার তিনটি উপজেলায় এখন পর্যন্ত পর্যাপ্ত ত্রাণ পৌঁছানো যাচ্ছে না। এমন পরিস্থিতি জনগণের দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরামর্শক্রমে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুনিদিষ্ট নির্দেশনায় ত্রাণ সংগ্রহ কমিটি তাদের দায়িত্ব এবং কর্তব্য হিসেবে ত্রাণ সংগ্রহ ও ত্রাণ বিতরণে গত ৭ দিন যাবত কাজ করে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের মনে রাখতে হবে বিএনপি একটি রাজনৈতিক দল, জনগণের পাশে থাকা দল। দলটি এখন ক্ষমতায় নেই, তারপরও জনগণের প্রতি তাদের যে অঙ্গীকার সেটি বাস্তবায়ন করার জন্যই সকল নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে বানভাসি মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে।

তারই প্রেক্ষিতে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮ পর্যন্ত ত্রাণ সংগ্রহের সময় বলা হলেও এখন দেখা যাচ্ছে রাত ১টার সময়ও ত্রাণ সংগ্রহ করতে হচ্ছে।’

ডা. জাহিদ বলেন, ‘ত্রাণ সংগ্রহ কমিটির সদস্যদের বাইরেও অনেক স্বেচ্ছাসেবক এই ত্রাণ সংগ্রহ কার্যক্রমে নিয়োজিত রয়েছেন। মঙ্গলবার বিকালের মধ্যে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর ও মৌলভীবাজারের উদ্দেশে ত্রাণের তৃতীয় চালান পৌঁছে যাবে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই ত্রাণ সামগ্রী পাঠানো হবে এবং এই ধারা অব্যাহত থাকবে। প্রতিটি ত্রাণ সামগ্রী গ্রহণ ও জমার হিসাব রাখা হচ্ছে। যেহেতু এটা জনগণের আমানত। সেই হিসাব অনুযায়ী আমরা ভাগ করে ত্রাণ পাঠানোর ব্যবস্থা করছি। যথাযথভাবে ত্রাণ পৌঁছাতে আমরা সচেতন আছি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com