1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

এটা এডিটেড, আমি মামলা করব: জায়েদ খান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ৩৩১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক:নিপুনের সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় জায়েদ খান বলেন, ‘স্ক্রিনশটের ব্যাপারটি নির্বাচনের আগের দিনই আমার কাছে এসেছে। এটা সম্পূর্ণ বানোয়াট। আমার ছবি দিয়ে প্রোফাইল খুলে এই স্ক্রিনশটগুলো রেডি করে তারপর ছেড়ে দিয়েছে। আমি তার বিরুদ্ধে মামলা করব।’

রোববার (৩০ জানুয়ারি) নিপুনের সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় সন্ধ্যায় সাংবাদিকদের এসব কথা বলেন জায়েদ খান।

এর আগে রোববার জাতীয় প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে জায়েদ খানের সঙ্গে উচ্চ পর্যায়ের কোনো এক ব্যক্তির আলাপের স্ক্রিনশট ফাঁস করেন নিপুণ। তিনি দাবি করেছেন জায়েদ খান চক্রান্ত করেছেন। নানা ষড়যন্ত্র করে ভোটে জিতেছেন। সেখানে দেখা যায়, কাঞ্চন-নিপুণ-রিয়াজদের হারানোর জন্য অপকৌশল অবলম্বন করছেন জায়েদ।

জায়েদ খান বললেন, ‘স্ক্রিনশটের ব্যাপারটি নির্বাচনের আগের দিনই আমার কাছে এসেছে। একজন পাঠিয়েছে। আধুনিক যুগে এগুলো সবাই জানেন। স্ক্রিনশট হলে, যার কাছে মেসেজ পাঠিয়েছি, তার ছবিটা কোথায়? দুইজনের সঙ্গে আলাপের স্ক্রিনশট দেখানো হয়েছে, তাহলে সেই মানুষটা কে? আমরা এতো বোকা না। স্ক্রিনশট দিয়ে তার নামটা সরিয়ে দেবেন, তাহলে কীভাবে হবে! ওই লোকটাকে সামনে আনেন। যাকে আমি এসব মেসেজ দিয়েছি, তাকে দেখতে চাই।’

টানা তিনবার শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে জয়ী হওয়া এই নায়ক আরো বলেন, ‘এটা সম্পূর্ণ বানোয়াট। আমার একটা ছবি দিয়ে প্রোফাইল খুলে এই স্ক্রিনশটগুলো রেডি করে তারপর ছেড়ে দিয়েছে। আমি ওইদিনই বিষয়টি নিয়ে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে কথা বলেছি। অলরেডি আমি স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছি। তারা এটা নিয়ে কাজ করছেন। এটা যে করেছে, আমি তার বিরুদ্ধে মামলা করব।’

জায়েদ খান আরো বলেন, ‘মেসেজের পাশে ওই ব্যক্তির ছবিও থাকার কথা, উপরে নাম থাকার কথা। কিছুই নেই। এটা কীভাবে সম্ভব। এটা সুপার এডিটেড। আমি বলেছিলাম, আমাকে মার্ডার কেসে আটকানোর চেষ্টা করেছে, পপিকে দিয়ে আটকানোর চেষ্টা করেছে, এখন এগুলো শুরু করেছে। ঘটনা হলো, জায়েদ খান জিততেই পারবে না। কিছু মানুষের এমন মানসিকতা কাজ করছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com