1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

এক নজরে শাকিব খানের নায়িকা কোর্টনি কফি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ২৬১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : চিত্রনায়ক শাকিব খানের নতুন সিনেমা ‘রাজকুমার’র মহরত হয়ে গেল তার জন্মদিনে। যুক্তরাষ্ট্রে শাকিব খানের প্রথম সিনেমায় অন্যতম চমক মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। নতুন এই সিনেমার মহরতে উপস্থিত ছিলেন কোর্টনি।

‘রাজকুমার’র পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘যুক্তরাষ্ট্রের একটি পেশাদার এজেন্সির মাধ্যমে অভিনেত্রী বাছাই করা হয়েছে। সেই এজেন্সি প্রথমে ৮৭ জনের একটি তালিকা দেয়। সেখান থেকেই নানান পর্বে বাছাই শেষে কোর্টনিকে পছন্দ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নায়িকা হওয়ার জন্য ৮৬ জন যোগাযোগ করেন। তাদের প্রোফাইল দেখে প্রাথমিকভাবে ৪০ জনকে অডিশনের জন্য ডাকা হয়। প্রাথমিক বাছাইয়ে থাকা ৪০ জন থেকে আবার অডিশনের মাধ্যমে ১০ জনকে রাখা হয়। সেখান থেকে টপ থ্রি নির্বাচন হয়। তারপর অভিনয়, লুক, ডান্স সবকিছু যাচাই-বাছাই করে শেষ পর্যন্ত কোর্টনি কফিকে চূড়ান্ত করা হয়।’

শাকিব খানের নায়িকা কোর্টনি কফি দ্য নেইবারহুড প্লে হাউজ স্কুল অব থিয়েটারে অভিনয়ে লেখাপড়া করেছেন। পাশাপাশি তিনি আমেরিকান শর্ট ফিল্ম ‘দ্য স্ট্রম’, ‘কারেন্টলি দ্য ডিবেট’, ‘এভেঞ্জিং এঞ্জেলস’ এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন।

এ ছাড়াও তিনি থিয়েটারে অভিনয় করেছেন ‘মিডসামার নাইটস ড্রিম’, ‘জুরি ডিউটি দ্য মিউজিক্যাল’ এ।

‘রাজকুমার’ সিনেমাটি এসকে ফিল্মসের ব্যানারে নির্মিত হবে। প্রযোজক হিসেবে ছবিটির সঙ্গে সম্পৃক্ত হয়েছেন নিউইয়র্ক থেকে প্রকাশিত আজকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাকারিয়া মাসুদ জিকো। এই সিনেমার অপর প্রযোজক কাজী রিটন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com